মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

ফের অনিশ্চয়তায় ভারত-পাকিস্তান ম্যাচ

ক্রীড়া ডেস্ক ১৩ ফেব্রুয়ারি , ২০২৬, ২২:০৮:০৬

255
  • ছবি: ইন্টারনেট

নানা নাটকীয়তার পর বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের। তবে আবার এলো দুঃসংবাদ। ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার নেপথ্যে কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস।

পাকিস্তান সরকার বাবর আজমদের ভারত ম্যাচে অংশগ্রহণের অনুমতি দিলেও, এবার প্রকৃতির বাধায় মাঠে খেলা গড়ানো নিয়ে সংশয় দেখা দিয়েছে।
 
শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারির জন্য সতর্কতা জারি করেছে। দেশটির ন্যাচারাল হ্যাজার্ডস আর্লি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে,  দেশের সবাইকে নিয়মিত আবহাওয়ার আপডেট পর্যবেক্ষণ করতে হবে। এমন বার্তার পর বিশ্বকপের আয়োজক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ও দর্শকদের উদ্বেগ বেড়েছে। এদিকে আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদারের তথ্যানুযায়ী, ম্যাচের দিন প্রায় চার ঘণ্টা বৃষ্টি হতে পারে। পাশাপাশি ২৬ শতাংশ বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।
 
এমন তথ্যের পর বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আশঙ্কা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে দুই দলই একটি করে পয়েন্ট পাবে। তবে আপাতত সমর্থকদের একটাই চাওয়া থাকবে অন্তত কার্টেল ওভারেও যেন ভারত-পাকিস্তানের এই ম্যাচ মাঠে গড়ায়।
 
নিউজজি/সিআর
 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers