মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

ভারত ম্যাচের আগে মুখ খুললেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক ১৪ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:১৭:০৬

255
  • ছবি: ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে উত্তেজনা যে ম্যাচটি ঘিরে সেই ভারত-পাকিস্তান ম্যাচটি সবকিছু ঠিক থাকলে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শনিবার। মহারণকে ঘিরে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বাবর আজম। 

এক আন্তর্জাতিক ক্রীড়া প্ল্যাটফর্মে কথা বলতে গিয়ে বাবর বলেন,‘আপনি যেমন বললেন, পাকিস্তান-ভারত ম্যাচ সবসময়ই হাই ইনটেনসিটি। পুরো বিশ্ব ও সমর্থকেরা এতে জড়িত থাকে। এত মানুষ দেখছে, এতে প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়ে যায়,’

এমন ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক দৃঢ়তা। বাইরের আলোচনা ও সমালোচনায় কান না দিয়ে শান্ত ও স্বাভাবিক থাকা জরুরি বলে মনে করেন  বাবর, আমি অনেক ম্যাচ খেলেছি। আমরা শিখেছি, যত বেশি ঠান্ডা মাথায় ও নির্ভার থেকে খেলতে পারি এবং মানুষের কথায় কান না দিই, ততই ভালো ফল পাওয়া যায়। তরুণরা প্রায়ই উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু সহজ ও চাপমুক্ত থাকলে সেটাই আপনার পক্ষে কাজ করে,’ 

গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত। পাকিস্তান জিতেছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। অন্যদিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত হারিয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে।

পরিসংখ্যানের দিক থেকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ দেখায় ১৩ জয় নিয়ে এগিয়ে ভারত, পাকিস্তানের জয় ৩টি। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers