মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

পাকিস্তানকে হেসেখেলে হারিয়ে সুপার এইটে ভারত

ক্রীড়া ডেস্ক ১৬ ফেব্রুয়ারি , ২০২৬, ০৯:৫০:০০

179
  • ছবি: ইন্টারনেট

ভারত-পাকিস্তান ম্যাচে এখন আর টানটান উত্তেজনা থাকে না। সেটাই আবারও দেখা গেল রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে। পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারাল সূর্যকুমার যাদবের দল। এই জয়ের মাধ্যমে সুপার এইট নিশ্চিত হয়েছে ভারতের।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে ধুঁকতে ধুঁকতে ১২ বল বাকি থাকতে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় সালমান আগার নেতৃত্বাধীন পাকিস্তান।

এখন পর্যন্ত ৩ ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে ভারত। এদিকে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান পাকিস্তানের। আর পয়েন্ট টেবিলে পাকিস্তানের ঠিক উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। 

প্রথম দুই ম্যাচ জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন বড় হারে বেশ বিপাকে পড়েছে পাকিস্তান। নেট রান রেটে পিছিয়ে যাওয়ায় তারা এখন পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে। টুর্নামেন্টে টিকে থাকতে আগামী বুধবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে নামিবিয়ার বিপক্ষে হার এড়ানোর কোনো বিকল্প নেই তাদের।

রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি পাকিস্তানের। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন সাহিবজাদা ফারহান। আর জাস্প্রিত বুহরাহের করা দ্বিতীয় ওভারে আউট হন সাইম আইয়ুব ও সালমান আলী আগা। এদিকে পাওয়ার প্লে শেষ হওয়ার আগে থামে বাবর আজমের ইনিংসও।

এই চার উইকেট হারিয়েই ব্যাকফুটে পড়ে যায় পাকিস্তান। এরপর উসমান খান ও শাদাব খান মিলে জয়ের ক্ষুদ্র প্রয়াস চালালেও হার ঠেকানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। পাকিস্তানের ইনিংস থামে ১১৪ রানে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংসটি খেলেন উসমান খান। ১৪ রান করেন শাদাব খান। এছাড়া ফাহিম আশরাফ ১০ ও শাহিন আফ্রিদি ২৩ রান করেন। বাকি ব্যাটারদের কেউ দশের কোটাই পূরণ করতে পারেননি।

এর আগে কলম্বোতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তান। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ইষাণ কিষাণের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।

এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে গড়েন ৩৭ রানের জুটি। সাইম আইয়ুবের করা বলে ২৪ রানে আউট হন তিলক। পরের বলেই সাজঘরের পথ ধরেন হার্দিক পান্ডিয়া। ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৭৫/৭ (ঈশান ৭৭, সূর্যকুমার ৩২, দুবে ২৭, তিলক ২৫; সাইম ৩/২৫, সালমান ১/১০, উসমান ২৪/১)।

পাকিস্তান: ১৮ ওভারে ১১৪ (উসমান ৪৪, শাহিন ২৩*, শাদাব ১৪, বাবর ৫, সাইম ৬, সালমান ৪; বুমরা ২/১৭, পান্ডিয়া ২/১৬, অক্ষর ২/১৭, বরুন ২/১৭)।

ফল: ভারত ৬১ রানে জয়ী।

ম্যাচসেরা: ঈশান কিষান (ভারত)

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers