মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বিসিএলে খেলবেন না তাসকিন-মুশফিক

ক্রীড়া ডেস্ক ১৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১০:১৪:৪৯

209
  • ছবি: ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। তবে নিরাপত্তা শঙ্কায় এবার এ টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ। যে কারনে ক্রিকেটারদের ব্যস্ত রাখতে ‘অদম্য টি-টোয়েন্টি কাপ’র আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই দ্বিতীয় সপ্তাহে ঢাকায় খেলতে আসবে পাকিস্তান। সেই সিরিজের আগে এবার বিসিবি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। বিপিএলের সর্বশেষ আসরে খেলতে না পারা এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতকে ফেরানো হয়েছে বিসিএলে। তবে থাকছেন না তাসকিন–মুশফিক।

আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে বিসিএল। ফাইনাল আগামী ৩ মার্চ। ৫০ ওভারের ফরম্যাটে হবে এবারের বিসিএল। টুর্নামেন্টে অংশ নেবে ৪টি দল। দলগুলো হচ্ছে– উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল। ইতিমধ্যেই দলগুলোর স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বগুড়া এবং রাজশাহীতে হবে বিসিএলের দ্বাদশ আসর। তবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

বিসিএলের ৪ দলের স্কোয়াড-

পূর্বাঞ্চল–

পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান এবং নাঈম হাসান সাকিব।

উত্তরাঞ্চল–

তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এস এম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফ্ফার সাকলাইন।

দক্ষিণাঞ্চল–

সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, সামিউন বশির রাতুল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, স্বাধীন ইসলাম।

মধ্যাঞ্চল–

সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিনুল ইসলাম অঞ্জন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজওয়ান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মন্ডল, মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিকী।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers