শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

সুপার এইটের আগেই বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়

ক্রীড়া ডেস্ক ১৭ ফেব্রুয়ারি , ২০২৬, ২৩:২১:৩৭

270
  • ছবি: ইন্টারনেট

শ্রীলঙ্কার কাছে হেরেই শঙ্কা জেগেছিল অস্ট্রেলিয়া শিবিরে। তারপরও দলটি তাকিয়ে ছিল পাল্লকেলেতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে দিকে। তবে মঙ্গলবার ভাগ্যদেবী মুখ তুলে তাকায়নি সাবেক চ্যাম্পিয়নদের দিকে। এদিন বৃষ্টিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যেতেই নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার বিদায়। একটি বলও হয়নি ম্যাচে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আয়ারল্যান্ডও। আইরিশরা আজ জিম্বাবুয়েকে হারালেই শুধু টিকে থাকত আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার সম্ভাবনা। 

২০০৯ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। অন্যদিকে ২০২২ সালের পর এবারই টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা জিম্বাবুয়ে টানা দ্বিতীয়বার প্রথম পর্ব পেরোল।

সোমবার  পাতুম নিশাঙ্কার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটে ওঠে শ্রীলঙ্কা। তিন ম্যাচে দলটি পয়েন্ট ৬। সমান ম্যাচে জিম্বাবুয়ের ৫ পয়েন্ট। ৪ ম্যাচ খেলে ফেলা আয়ারল্যান্ডের পয়েন্ট ৩, তিন ম্যাচে অস্ট্রেলিয়ার ২ পয়েন্ট। গ্রুপের অন্য দল ওমান ৩ ম্যাচেই হেরেছে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers