বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ , ৪ রবিউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে’

ক্রীড়া ডেস্ক ১৭ ফেব্রুয়ারি , ২০২৬, ২৩:৩৫:৩২

181
  • ছবি: ইন্টারনেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার সংসদ সদস্যরা নেন শপথ। এদিকে জানা যায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোঃ আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন। পরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন তিনি। সেখানে জানতে চাওয়া হয় সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তাজাকে নিয়ে। আমিনুল বলেন, সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে।

গেল মাসেই সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে আলোচনা জোরালো হয়। এরপর থেকে কয়েক সপ্তাহ ধরে মৃদু আলোচনা অব্যাহত ছিল। এবার আমিনুল বলেন, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক। যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে সে ফিরে আসে। আমরাও চাই, বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’

এদিকে গেল কয়েক মাস ধরে বিসিবিতে অস্থিরতা চলছে ঢাকার ক্লাব সংগঠকদের নিয়ে। বর্তমান বোর্ডের অধীনে কোনো ধরণের ঘরোয়া লিগে অংশ নেয়নি সবমিলিয়ে ৪৫ ক্লাব। এ প্রসঙ্গে আমিনুল বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এটা প্রশ্নবিদ্ধ ছিলো। এটা নিয়ে আমরা বসব, বসে আলোচনা করব। আমরা ভালোর দিকে যেতে চাই। দ্রুত সময়ের ভেতরে করব।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers