মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

সরাসরি ২০২৮ বিশ্বকাপের টিকিট পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ১৮ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:৩৭:২৭

205
  • ছবি: ইন্টারনেট

নিরাপত্তা শঙ্কায় চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। তাই শঙ্কা ছিল আগামী বিশ্বকাপে হয়তো বাছাইপর্বে নামতে হবে টাইগারদের।  তবে বাংলাদেশ দলকে সুখবর দিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের টুর্নামেন্টে অংশ না নিলেও, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে সরাসরিই খেলতে পারবে টিম টাইগার্স। 

আইসিসির বিশ্বকাপ কোয়ালিফিকেশন অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলা ৮ দলের সঙ্গে স্বাগতিক ২ দল এবং র‍্যাঙ্কিং থেকে আরও ২ দল সরাসরি সুযোগ পাবে ২০২৮ সালের টুর্নামেন্টে।

সেই অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও পাকিস্তান পেয়ে গেছে আগামী বিশ্বকাপেরও টিকিট। আর সুপার এইটের আগে বাদ পড়লেও, স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।

এছাড়া নিউ জিল্যান্ড দল সুপার এইটে ওঠায়, র‍্যাঙ্কিং থেকে সুযোগ পাবে ৩টি দল। আর সে তালিকায় এখন আছে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। 

বিবৃতিতে আইসিসি বলেছে, যেহেতু ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র‍্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। ফলে ১০-১১-১২তম দল হিসেবে এই তিন দেশই সুযোগ পাবে বিশ্বকাপে।

এর বাইরে বাকি ৮ দল আসবে প্রতিটি অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ খেলে। এর মধ্যে আমেরিকা অঞ্চল থেকে ১টি, ইউরোপ অঞ্চল থেকে ২টি, আফ্রিকা অঞ্চল থেকে ২টি ও এশিয়া-ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে আসবে ৩টি দল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers