মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

নিশ্চিত হয়ে গেল সুপার এইটের ৮ দল, দেখে নিন সূচি

ক্রীড়া ডেস্ক ১৮ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:১২:০৩

287
  • ছবি: ইন্টারনেট

নামিবিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে সুপার এইটের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। তবে দলকে  পরের পর্বে প্রথম ম্যাচেই মাঠে নামতে হবে পাকিস্তানকে।

এবারের বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী প্রি সিডিং করে রাখা হয়েছিল আট দলের অবস্থান। এর মধ্যে শুধু অস্ট্রেলিয়া কোয়ালিফাই করতে পারেনি। তাদের জায়গায় 'বি' গ্রুপ থেকে সেরা আটে উঠেছে জিম্বাবুয়ে। সুপার এইটের প্রি সিডিংয়েও অস্ট্রেলিয়ার জায়গা নেবে তারা।

সুপার এইটের প্রথম গ্রুপে থাকছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় গ্রুপে থাকছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও পাকিস্তান।

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত হবে সুপার এইটের ১২টি ম্যাচ। পরে ৪ ও ৫ মার্চ মাঠে গড়াবে দুই সেমি-ফাইনাল। আর ৮ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে সেমি-ফাইনাল জয়ী দুই দল।

এক নজরে সুপার এইটের সূচি-

২১ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান 

২২ ফেব্রুয়ারি ২০২৬

বিকেল সাড়ে ৩টা - শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড

সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

২৩ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ

২৪ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - ইংল্যান্ড বনাম পাকিস্তান

২৫ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - শ্রীলঙ্কা বনাম নিউ জিল্যান্ড

২৬ ফেব্রুয়ারি ২০২৬

বিকেল সাড়ে ৩টা - ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম জিম্বাবুয়ে

২৭ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড

২৮ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - শ্রীলঙ্কা বনাম পাকিস্তান

১ মার্চ ২০২৬

বিকেল সাড়ে ৩টা - জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers