মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বিসিবির চুক্তিতে ২৮ ক্রিকেটার, দেখে নিন কার বেতন কত

ক্রীড়া ডেস্ক ১৯ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:১৩:৩৬

193
  • ছবি: ইন্টারনেট

চলতি বছরের জন্য ২৮ ক্রিকেটারের সঙ্গে নতুন কেন্দ্রীয় চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট। সেই তালিকা এবার প্রকাশ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। ক্রিকেটারদের পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে মোট পাঁচটি গ্রেড থাকলেও সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে নেই কেউই।

‘এ’ গ্রেডে চারজন, ‘বি’ গ্রেডে ১১ জন, ‘সি’ গ্রেডে ৬ জন এবং ‘ডি’ গ্রেডে ৭ জন বিসিবির চুক্তিতে সুযোগ পেয়েছেন। গ্রেডভেদে তাদের মাসিক বেতন ২ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া ‘এ প্লাস’ গ্রেডের বেতন ১০ লাখ টাকা।

চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন‘এ’ গ্রেডে। তারা হলেন নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। 

‘বি’ গ্রেডে আছেন সর্বোচ্চ ১১ ক্রিকেটার। তারা হলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

‘সি’ গ্রেডে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।

এদিকে ‘ডি’ গ্রুপে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান।

কোন গ্রেডে বেতন কত

গ্রেড এ প্লাস: মাসিক বেতন ১০,০০,০০০ (দশ লাখ) টাকা

গ্রেড এ: মাসিক বেতন ৮,০০,০০০ (আট লাখ) টাকা

গ্রেড বি: মাসিক বেতন ৬,০০,০০০ (ছয় লাখ) টাকা

গ্রেড সি: মাসিক বেতন ৪,০০,০০০ (চার লাখ) টাকা

গ্রেড ডি: মাসিক বেতন ২,০০,০০০ (দুই লাখ) টাকা

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers