মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

এবার শ্রীলঙ্কাকে হারাল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক ১৯ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:৩১:০৩

182
  • ছবি: ক্রিকইনফো

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছে জিম্বাবুয়ে। কদিন আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিস্ময়ের জন্ম দেয় দলটি। এরইমধ্যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। সেই রেশ থাকতে থাকতেই বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে দিল জিম্বাবুয়ে। এরফলে রোডেশীয়রা হলো গ্রুপ সেরা।

এ জয়ের মাধ্যমে ৪ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে নিজেদের টেবিলের শীর্ষে অবস্থান করছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে শ্রীলঙ্কা। তাদের অবস্থান দুই নম্বরে। তালিকার তিন নম্বরে আছে আয়ারল্যান্ড। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। এদিকে চার এবং পাঁচ নম্বরে আছে অস্ট্রেলিয়া ও ওমান।

বৃহস্পতিবার শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে জিম্বাবুয়ের।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকে দারুণ খেলে জিম্বাবুয়ে। সে সুবাদে ওপেনিংয়ের জয়ের ভীত পেয়ে যায় দলটি ৬৯ রানের ওপেনিংতে।  ২৬ বলে ৩৪ রান করেন ওপেনার তাদিওয়ানসে মারুমানি। পরের উইকেটে নেমে মাত্র ১২ বলে ২৩ রান করেন রায়ান বার্ল। এরপর ওপেনার রায়ান বার্লকে নিয়ে ৬৯ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়েন দলনেতা সিকান্দার রাজা। মূলত এই জুটিতেই জয়ের একদম কাছাকাছিতে পৌঁছে যায় জিম্বাবুয়ে। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি রাজা। মাত্র ২৬ বলে ৪৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি। এরপর টনি মুনিয়োঙ্গাকে নিয়ে জয় নিশ্চিত করেন ব্রায়ান বেনেট। ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৮ রানে অপরাজিত থাকেন মুনিয়োঙ্গা।

এর আগে কলম্বোতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যাণে ভালো সূচনা পায় শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে আসে ৫৪ রান। ১৪ বলে ২২ রানে আউট হন কুশল পেরেরা। পরের উইকেটে নেমে ২০ বলে ১৪ রান করেন কুশল মেন্ডিস। এদিকে ফিফটি পূরণের পর ৬২ রানে থামেন পাথুম নিশাঙ্কা।

মাত্র ২৫ বলে ৪৪ রান করেন পাভান রত্নায়েক। এছাড়া ৮ বলে ১৫ রান করেন দুনিথ ভেল্লালাগে। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৭৮/৭ (নিশাঙ্কা ৬২, রত্নানায়েকে ৪৪; ক্রেমার ২/২৭, ইভান্স ২/৩৫)।

জিম্বাবুয়ে: ১৯.৩ ওভারে ১৮২/৪ (বেনেট ৬৩, রাজা ৪৫; হেমন্ত ২/৩৬, শানাকা ১/২৬)। 

ফল: জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ী। 

ম্যাচসেরা: সিকান্দার রাজা

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers