শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

শামার জোসেফের রেকর্ড, ওয়েস্ট ইন্ডিজের চারে চার

ক্রীড়া ডেস্ক ১৯ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:৪৩:৫৯

238
  • ছবি: ইন্টারনেট

আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তারপরও বৃহস্পতিবার ইতালির বিপক্ষে ম্যাচটি হালকাভাবে নেওয়ার কোন সুযোগ ছিল দলটির। কেননা ইডেন গার্ডেনে গত সোমবার ইংল্যান্ডের ২০২ রান তাড়া করতে নেমে নবাগত দলটি ১৭৮ তুলেছিল। একই মাঠে আজ ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান তোলার পর ইতালির সমর্থকরা সম্ভবত আশা করেছিলেন। তবে তারা পারেনি। পাওয়ার প্লেতে ৩৭ রানে ৩ উইকেট হারানোর পর ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়ে ইতালি। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয় তারা। ৪২ রানের জয়ে গ্রুপ পর্ব শেষ করল আগেই সুপার এইটে ওঠা ওয়েস্ট ইন্ডিজ।

ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক টি–টোয়েন্টি মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৪টি ক্যাচ নেন শামার জোসেফ। টি–টোয়েন্টি বিশ্বকাপে উইকেটকিপারদের বাইরে ফিল্ডার হিসেবে এক ম্যাচে চার ক্যাচ নেওয়া পঞ্চম ক্রিকেটার তিনি।

ইনিংসের মাঝপথে মনে হচ্ছিল লক্ষ্যটা ইতালির নাগালেই আছে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে বড় রান তাড়ায় যেভাবে খেলেছিল দলটি, তাতে আভাস ছিল রোমাঞ্চের। তবে ক্যারিবিয়ানদের আঁটসাঁট ও বৈচিত্র্যময় বোলিংয়ের সঙ্গে তাল মেলাতে পারেনি তারা।

তিন ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারায় ইতালি, পাওয়ার প্লেতে পড়ে ৩ উইকেট। যার দুটি নেন ফোর্ড, অন্যটি আকিল হোসেন। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ইনিংস খেলা বেঞ্জামিন মানেত্তি এদিনও থিতু হয়েছিলেন, তবে তিনি ফেরেন গুডাকেশ মোটির বলে। এরপর জোসেফ লোয়ার মিডল অর্ডারে হানা দিয়ে একের পর এক উইকেট তুলে নেন।

সকালে টস হেরে ব্যাট করতে নেমে ৩১ রানে ২ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে অধিনায়ক হোপ তাল হারাতে দেননি, একাই রান তুলতে থাকেন। বাকিদের আসা-যাওয়ার মাঝে তিনি ছিলেন অবিচল। রোস্টন চেজ ও শেরফাইন রাদারফোর্ড দুজনেই ২৪ রান করে তাকে সঙ্গ দেন।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৫/৬ (হোপ ৭৫, চেজ ২৪, রাদারফোর্ড ২৪*; মানেন্তি ২/৩৭, কালুগামাগে ২/২৫)।

ইতালি: ১৮ ওভারে ১২৩ (মানেন্তি ২৬, স্মাটস ২৪, মস্কা ১৯; শামার ৪/৩০, ফোর্ডে ৩/১৯, মোতি ২/২৪)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪২ রানে জয়ী।

ম্যাচসেরা: শেই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers