রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

পিএসএলে নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক ১৯ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:৫১:৫০

222
  • ছবি: ইন্টারনেট

নিজ ইচ্ছায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে দাঁড়ান গ্লেন ম্যাক্সওয়েল। এরপর অনেকেই ধারনা করেন, অজি অলরাউন্ডার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লেখাতে পারেন। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এ টুর্নামেন্টে তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসম্যান। এবারই প্রথম পিএসএল খেলবেন তিনি। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের।

হায়দরাবাদের স্কোয়াডে রয়েছেন সিয়াম আইয়ুব, মার্নাস লাবুশেন, উসমান খান ও মাজ সাদাকাতের মতো ব্যাটাররা। ম্যাক্সওয়েলের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বৃদ্ধি করেছে। 

স্বীকৃত টি-টোয়েন্টির ৫০২ ম্যাচে দেড়শর বেশি স্ট্রাইকরেটে প্রায় ১১ হাজার রান করেছেন ম্যাক্সি। বল হাতে নিয়েছেন ১৯৬ উইকেট। ম্যাক্সওয়েল সাম্প্রতিক সময়েও দারুণ ফর্মে আছেন। গত বছরের শুরু থেকে এ পর্যন্ত ৪৯ ম্যাচে ১৫৭.০৪ স্ট্রাইকরেটে ৮৮১ রান করেছেন। এ সময়ে উইকেট নিয়েছেন ২২টি।

পিএসএলের আগামী আসরের সূচি এখনও প্রকাশিত না হলেও জানা গেছে দিনক্ষণ। ২৬ মার্চ প্রতিযোগিতা মাঠে গড়াবে, ফাইনাল হবে ৩ মে। হায়দরাবাদ হোমভেন্যু হিসেবে ম্যাচ খেলবে নিয়াজ স্টেডিয়ামে।

হায়দরাবাদ কিংসম্যান স্কোয়াড:-

সিয়াম আইয়ুব, আকিফ জাভেদ, মাজ সাদাকাত, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খান, মোহাম্মদ আলী, কুশাল পেরেরা, মুহাম্মদ ইরফান খান, হাসান খান, শায়ান জাহাঙ্গীর, ওটনেইল বার্টম্যান, হাম্মাদ আজম, রিলে মেরেডিথ, শারজিল খান, আসিফ মেহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলী ও তৈয়ব আরিফ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers