রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ২০ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:১৮:৪৩

284
  • ছবি: ইন্টারনেট

পাকিস্তানকে রীতিমতো উড়িয়েই নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল দল। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মেয়েদের মুখোমুখি হবে ফাহিমা খাতুনের বাংলাদেশ।

পুরো ২০ ওভার খেলে বাংলাদেশ নারী ‘এ’ দল করতে পেরেছিল ৮ উইকেটে ১১০ রান। তারপরও পাকিস্তান নারী ‘এ’ দলের বিপক্ষে এই রান নিয়ে জিততে কোনো কষ্টই হয়নি লাল-সবুজ প্রতিনিধিদের। ব্যাংককে পাকিস্তানকে মাত্র ৫৬ রানে অলআউট করে ৫৪ রানের বড় জয় পেয়েছে ফাহিমা খাতুনের দল। এই জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

মাত্র ১১১ রানের জবাবে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা ভালো করতে দেননি বাংলাদেশের বোলাররা। পাকিস্তানি ওপেনার ইমান নাসেরকে বোল্ড করেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে বোল্ড করেন দলনেতা ফাহিমা খাতুন। আর হুরাইনা সাজিদকে ফেরান সানজিদা আক্তার মেঘলা।

এরপর আর মাথা তুলে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। সময়ের পরিক্রমায় পড়তে থাকে একের পর এক উইকেট। মাঝখানে ইউসরা আমি ও হাফসা খালিদ প্রতিরোধের চেষ্টা চালালেও সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পন করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন দলনেতা হাফসা। ১১ রান করেন ইউসরা আমির। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ফলে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ৫৬ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। দুটি উইকেট পেয়েছেন ফাহিমা খাতুন। আর একটি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশের রান তিন অঙ্কে নিতে মূল ভূমিকা রাখেন অধিনায়ক ফাহিমা। ৩২ বলের ইনিংসে ৫ চারে ৪০ রান করে অপরাজিত থাকেন তিনি। আর কোনো ব্যাটার ২০ রানও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ১৫ রান করেন শারমিন সুলতানা। ৬ ব্যাটারকে সাজঘরে ফিরতে দেখা ফাহিমা একপ্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখেন। সেই রানে শেষ পর্যন্ত জয়ও এসেছে। ব্যাট–বলের পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন ফাহিমা।

ভারত ‘এ’ নারী দলের বিপক্ষে ফাইনালে আগামী রবিবার মাঠে নামবে বাংলাদেশ দল। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ নারী ‘এ’ দল: ২০ ওভারে ১১০/৮ (ফাহিমা ৩২, শারমিন ১৫, শামীমা ১৩; হাফসা ২/২৫)।

পাকিস্তান নারী ‘এ’ দল: ১৬.৪ ওভারে ৫৬/১০ (শাওয়াল ১৪, , হাফসা ১২; সানজিদা ৩/৬, ফাহিমা ২/৬)।

ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৫৪ রানে জয়ী।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers