মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

অবশেষে মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ২০ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:৪৯:০৭

247
  • ছবি: ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ায় বাংলাদেশ দলের আন্তর্জাতিক ম্যাচে ফেরা নিয়ে জাগে শঙ্কা। তবে সেটা শুক্রবার কেটে গেল। আগামী মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম টাইগার্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ। 

গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর জাতীয় দলের পরের ব্যস্ততা ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপ। তবে অন্তবর্তী সরকারের ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের কারণে লিটনদের আর টুর্নামেন্টটিতে খেলা হচ্ছে না।

বিসিবির প্রকাশ করা সূচি অনুসারে, পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসবে ৯ মার্চ। দুই দিন পরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৫ মার্চ। সব ম্যাচই দিবারাত্রির, খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে। মিরপুরে সিরিজের তিন ওয়ানডে শেষে পাকিস্তান দল ঢাকা ছাড়বে ১৬ মার্চ।

পাকিস্তান সিরিজ দিয়েই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ শুরু হবে বাংলাদেশের। 

গত বছরের জুলাইয়ে পরস্পরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছি বাংলাদেশ ও পাকিস্তান। সেই সিরিজে জিততে পারেনি বাংলাদেশ। সফরে এসেছে ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এর আগে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেই সিরিজে পাকিস্তানের সঙ্গে পেরে উঠেনি সফরকারীরা। বাংলাদেশ হেরেছিল ৩-০ ব্যবধানে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers