মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

লঙ্কানদের উড়িয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক ২২ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:৩৭:৩৯

189
  • ছবি: ক্রিকইনফো

পাল্লেকেলেতে রবিবার আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। তবে বল হাতে ছড়ি ঘোরান ইংলিশ বোলাররা। যে কারণে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শুরুটা দুর্দান্তই হয়েছে দলটির। 

আগে ব্যাট করতে  নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান করে ইংল্যান্ড। জবাবে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। যে কারনে ৫১ রানের জয়ে সুপার এইট পর্বের শুরুটা করে ইংলিশরা। 

রান তাড়ার শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। পাওয়ার প্লে শেষ হতে না হতেই প্রথম পাঁচজন ব্যাটারকে হারায় স্বাগতকিরা। উইল জ্যাকস ও জোফরা আর্চারের বিধ্বংসী বোলিংয়ে শুরুতেই চাপে পড়া লঙ্কানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাঝপথে দলনেতা দাসুন শানাকা দলের হাল ধরার চেষ্টা চালালেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত হার মেনে নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

দলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংসটি খেলেন দাসুন শানাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন কামিন্দু মেন্ডিস। এছাড়া ১০ রান করে করেন দুনিথ ভেল্লালাগে ও মহেশ থিকসেনা। বাকি ব্যাটারদের কেউই দশের ঘর স্পর্শ করতে পারেননি। আর রানের দেখা পাননি দুজন ব্যাটারর।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন উইল জ্যাকস। দুটি করে উইকেট নেন জোফরা আর্চার, লিয়াম ডুসন ও আদিল রশিদ। একটি উইকেট নেন জেমি ওভারটন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদেরও। পাওয়ার প্লেতে হারায় দুই উইকেট। ৭ রান করে আউট হন ওপেনার জস বাটলার। ৩ রানে থামেন জ্যাকব বেথেল। আর আউট হওয়ার আগে ৬ রান করেন টম ব্যান্টন।

এরপর আসা-যাওয়ার মিছিলে হ্যারি ব্রুক ৭ বলে ১৪ ও স্যাম কারান ১১ বলে ১১ রান করেন। এদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার ফিল সল্ট ফিফটির দেখা পেয়েছেন। দুনিথ ভেল্লালাগের বলে আউট হওয়ার আগে ৬২ রান করেন তিনি। ৪০ বলে খেলা এই ইনিংসটি ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো।

এছাড়া উইল জ্যাকস ২১, লিয়াম ডুসন ৬, জোফরা আর্চার শূন্য, আদিল রশিদ ১ ও জেমি ওভারটন ১০ রান করেন।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার দুনিথ ভেল্লালাগে। ৪ ওভারে ২৬ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। এছাড়া দুটি করে উইকেট নেন দিলশান মধুশাঙ্কা ও মহেশ থিকসেনা। একটি উইকেট পেয়েচেন দুশমন্থ চামিরা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers