মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

‘সাকিব ফিরলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে’

ক্রীড়া ডেস্ক ২২ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:৪৮:৪২

304
  • ছবি: ইন্টারনেট

মামলা সংক্রান্ত জটিলতার কারণে ২০২৪ সালের শেষ দিক থেকে মাঠের বাইরে সাকিব আল হাসান। বিদেশে অবস্থান করায় একবার দেশে ফেরার উদ্যোগ নিয়ে দুবাই পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয়েছিল তাকে। সম্প্রতি বাংলাদেশ দলে আবারো জোরেশোরে উঠেছে সাকিবের নাম।

সাকিবের ফেরার ব্যাপারে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল রবিবার বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি, ওর যে বয়স, ৩৭ বা ৩৮, সহজেই সে এক ফরম্যাট চিন্তা করলে আরামসে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। এটা আমাদের জন্য লাভ হবে। ওর মতো অভিজ্ঞ খেলোয়াড় যদি থাকে, ব্যাটিং-বোলিং দুইটা কাজই করতে পারে। আমাদের জন্য ভালো হবে, যদি তাকে আমরা পাই।’

পরে জাতীয় দলে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে সেই প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘এই মুহূর্তে যদি টেস্ট দেখেন, খুব চমৎকার সেটআপ। টি-২০ দল দেখেন, সেই দলও ভালো করছে। ওয়ানডে অনেক দিন পরপর খেলছি। সেই জায়গায় গ্যাপ আছে। যারা আছে, তারা বিসিএল সিরিয়াসলি নিলে জায়গাগুলো পূরণ করতে পারবে। তবে ম্যাচ উইনিং পারফরম্যান্স প্রয়োজন। বিসিএলের পর বলতে পারব কোন জায়গায় প্রয়োজন বেশি।’’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে কিছু হিসেব মেলাতে হবে বাংলাদেশকে। আশরাফুল বলেন, ‘আমরা তিন ফরম্যাটের মধ্যে দুটোতেই ভালো খেলছি। ওয়ানডে এক-দেড় বছর ধরে পিছিয়ে আছি। অথচ এটাই আমাদের সেরা ফরম্যাট ছিল। এই ফরম্যাটে আমাদের মুশফিক, রিয়াদ, সাকিব- তিন জন বড় খেলোয়াড় মিডল অর্ডারের চলে যাওয়ার পর… যারাই খেলছে পারফর্ম করছে। তবে ফলাফল আসছে না। ২০২৭ বিশ্বকাপ খেলতে হলে টপ এইটে থাকতে হবে। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ ইম্পরট্যান্ট। আমরা এটা নিয়ে চিন্তা করছি। কীভাবে সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলতে পারি, সেটা নিয়ে ভাবছি।’

সম্প্রতি আবারও সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে।  শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ। সেখানে সাকিবের সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গও উঠে আসে। ‘সাকিবের বিষয়টা চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেট বোর্ড সবসময় চায় সে বাংলাদেশের হয়ে খেলুক। সাকিব আমাদের জন্য একটা অ্যাসেট এবং ব্র্যান্ড। তার ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা আমাদের পার্ট, তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। আশা করছি আপনারা খুব দ্রুতই একটা সুখবর পাবেন।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers