মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

‘টি-টোয়েন্টি বাবরের জন্য নয়’

ক্রীড়া ডেস্ক ২৩ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:২৩:২৬

215
  • ছবি: ইন্টারনেট

বেশ আগে থেকেই বাবর আজমের টি-টোয়েন্টির ব্যাটিং নিয়ে সমালোচনা চলছে। যা আরও বেড়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ব্যাটিং দেখে। এবার বাবরের তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তিনি মনে করেন, বাবরের নিজেরই বোঝা উচিত ছিল যে এই ফরম্যাট তার জন্য উপযুক্ত নয়। অন্যদিকে মোহাম্মদ হাফিজ–এর মতে, বাবরকে খেলাতে হলে টপ অর্ডারেই খেলাতে হবে।

কিছুদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় রোহিত শর্মাকে ছাড়িয়ে গেছেন বাবর। ১৪৪ ম্যাচে ৩৯.০৬ গড়ে ৪,৫৭১ রান করেছেন তিনি। রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরি। তবে তার স্ট্রাইক রেট ১২৮.১৮, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাড়ে তিন হাজারের বেশি রান করা ছয় ব্যাটারের মধ্যে সবচেয়ে কম। তুলনায় রোহিত, বিরাট কোহলি, জস বাটলার, মার্টিন গাপটিল ও পল স্টার্লিং–এর সবার স্ট্রাইক রেটই ১৩০–এর বেশি।

এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচের তিন ইনিংসে মাত্র ৬৬ রান করেছেন বাবর, স্ট্রাইক রেট ১১৫.৭৮। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তো তাকে ব্যাটিংয়েই নামানো হয়নি। সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ সম্প্রতি তাকে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। শোয়েব আখতারও একই সুরে বলেছেন, টি-টোয়েন্টিতে বাবরের জায়গা নেই। তবে খেলালে তাকে যেন পাওয়ার প্লের মধ্যেই ব্যাটিংয়ে নামানো হয়—এমন পরামর্শও দিয়েছেন তিনি।

একটি টিভি শোতে শোয়েব আখতার বলেন, ‘বাবরের নিজেই বোঝা উচিত ছিল এই ফরম্যাট তার জন্য নয়। আর যদি খেলানো হয়, তাহলে নিশ্চিত করতে হবে যেন সে প্রথম ছয় ওভারের মধ্যেই ব্যাট করে—এটা খুবই সাধারণ হিসাব।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে বাবর করেছেন ২,৯৭৩ রান। তিন নম্বরে তার সংগ্রহ ১,৩৭২ রান এবং চার নম্বরে সাত ম্যাচে ১৮৫ রান। চারটি ভিন্ন পজিশনে ব্যাটিং করলেও ওপেনিংয়েই তার স্ট্রাইক রেট সবচেয়ে বেশি। কোচ মাইক হেসন জানিয়েছেন, বাবর ইনিংসের শুরু ও শেষদিকে দ্রুত রান তুলতে পারেন না, তাই তাকে চার নম্বরে খেলানো হচ্ছে। তবে হাফিজের মতে, বাবরকে দলে রাখলে টপ অর্ডার ছাড়া অন্য কোথাও খেলানো উচিত নয়; চার নম্বর তার সঠিক জায়গা নয়।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers