রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ২৪ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:১৫:৪০

264
  • ছবি: ইন্টারনেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা মঙ্গলবার করেছে আইসিসি। এরপরেই জানা গেল বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল পড়েছে ১ নম্বর গ্রুপে। সেখানে সঙ্গী হিসেবে দলটি পেয়েছে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে। ২ নম্বর গ্রুপে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

আগামী ১২ জুন এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। দুই দিন পর এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত ও ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে নিগার সুলতানার দল। এর মধ্যে শেষ ম্যাচটি তারা খেলবে লর্ডসে।
 
গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে চারটি দল খেলবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই ওভালে হবে ফাইনালে ওঠার লড়াইয়ের ম্যাচ দুটি। ৫ জুলাই লর্ডসে হবে  ফাইনাল।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers