মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

প্রথমবার ইংল‌্যান্ডে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত জ্যোতি

ক্রীড়া ডেস্ক ২৪ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:৪৫:৫০

189
  • ছবি: ইন্টারনেট

ইংল‌্যান্ড অ‌্যান্ড ওয়েলসে জুন-জুলাইয়ে হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। সেখানে প্রথমবার খেলবে বাংলাদেশ নারী দল। যে কারণে রোমাঞ্চ ছুঁয়েছে নিগার সুলতানা জ্যোতির। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ অপ্রতিরোধ‌্য ছিল বাংলাদেশ। সাত ম‌্যাচের একটিতেও হারেনি। প্রতিটি ম‌্যাচে শুধু জয়-ই পায়নি, অসাধারণ ও দাপুটে ক্রিকেট উপহার দিয়েছেন নিগার সুলতানা জ্যোতির দল। তাতে বিশ্বকাপের টিকিট মিলে যায় খুব সহজেই।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর প্রথমবার ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে । মঙ্গলবার টুর্নামেন্টের গ্রুপ ও ফিক্সচার চূড়ান্ত করে ঘোষণা করেছে আয়োজকরা। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল‌্যান্ডস রয়েছে বাংলাদেশের গ্রুপে।

বাছাই পর্ব পেরিয়ে মূল মঞ্চে খেলার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে অধিনায়ক নিগার সুলতানা জ‌্যোতিকে। সেই সঙ্গে প্রথমবার ইংল‌্যান্ড খেলার আবেগও কাজ করছে তার, ‘আমরা আগে কখনও ইংল্যান্ডে খেলিনি, তাই আমরা রোমাঞ্চিত- তবে জানি এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এই বড় আসরের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা সেরা ক্রিকেট খেলতে চাই এবং দেশের জন্য ম্যাচ জিততে চাই।’

শক্তিশালী গ্রুপে পড়লেও বাছাই পর্বের পারফরম‌্যান্সে বড় আশা দেখাচ্ছে বাংলাদেশকে, ‘আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গায় করে নিতে পেরে আমরা সত‌্যিই খুব খুশি। দল যেভাবে প্রতিটি ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে, তাতে আমি ভীষণ গর্বিত।’

আগামী ১২ জুন এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। দুই দিন পর এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত ও ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে নিগার সুলতানার দল। এর মধ্যে শেষ ম্যাচটি তারা খেলবে লর্ডসে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers