মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

জুনে বিসিবি নির্বাচন: তামিম

নিউজজি ডেস্ক ২০ এপ্রিল , ২০২৬, ১৯:৪৩:৪৯

39
  • জুনে বিসিবি নির্বাচন: তামিম

ঢাকা: গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীণ বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তাদের আসল দায়িত্ব বিসিবির নির্বাচন। তবে জানা যাচ্ছিল না সেই নির্বাচনটা কবে হবে? সোমবার বিসিবি সভাপতি তামিম ইকবাল দিলেন উত্তরটা। বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন প্রেসবক্সে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, জুনের প্রথম, সর্বোচ্চ দ্বিতীয় সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

দায়িত্ব পাওয়ার পর গত কয়েক দিন তামিমের অ্যাডহক কমিটি নিয়মিত কাজগুলোই করেছে। সোমবার সাবেক ক্রিকেটার বিসিবির নির্বাচন নিয়ে দিলেন সুখবর।

আগামী ৭ জুলাই পূর্ণ হবে অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ, এর আগেই নির্বাচন দিতে চান তামিম। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। তখন তামিমের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদে মনোনয়ন তুললেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আমিনুলের নেতৃত্বে নির্বাচিত হন ২৫ পরিচালক।

এদিকে তামিম আজ সাংবাদিকদের আন্তর্জাতিক ম্যাচের সময় বল বয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি জানি না কখন এটা বন্ধ হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ থেকে বল বয় থাকবে। আমার মনে আছে যখন এমসিসি আর ভারত ২০০৪ সালে বাংলাদেশে সফর করল, তখন আমি বল বয় ছিলাম। এটা খুব ভালো একটা ব্যাপার।’

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers