মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বিশ্বের সেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল

ক্রীড়া ডেস্ক ২১ এপ্রিল , ২০২৬, ১১:৩২:১২

8
  • সংগৃহীত

বয়স মাত্র ১৭। তাতে কী। এ বয়সেই মাঠের ফুটবলে পায়ের জাদুতে পুরো বিশ্ব মাতিয়েছেন লামিন ইয়ামাল। তার স্বীকৃতি এবার পেলেন তিনি। মাদ্রিদে অনুষ্ঠিত ২০২৬ সালের লরিয়াস অ্যাওয়ার্ডে বিশ্বের সেরা উদীয়মান ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন বার্সেলোনার এই স্প্যানিশ তারকা। এই সম্মান অর্জন করে ফুটবল বিশ্বে নিজের উত্থানকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেলেন তনি।

'লরিয়াস ওয়ার্ল্ড ব্রেকথ্রু অব দ্য ইয়ার' পুরস্কারটি দেয়া হয় সব ধরনের খেলাধুলার মধ্যে সবচেয়ে উজ্জ্বল নতুন প্রতিভাকে, আর সেই তালিকায় সবার ওপরে জায়গা করে নেন ইয়ামাল। বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার গ্রহণের পর তিনি বলেছেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য বড় সম্মানের। আমি একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই, আমার পরিবারকে-আমার মা, যিনি আমার ভাইকে নিয়ে বাসায় আছেন, আমার বাবা, আমার দাদি, আমার সতীর্থরা এবং সেই দলকে, যারা সব সময় আমাকে সমর্থন দেয়।’

লরিয়াসে দুবার বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জেতা লিওনেল মেসিকেও স্মরণ করেন ইয়ামাল, ‘আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। সব খেলাধুলার মধ্যে তিনি সেরা কি না, জানি না, তবে না হলেও খুব কাছাকাছি আছেন। তিনি একজন আদর্শ। তিনি যা অর্জন করেছেন, তার জন্য সবাই তাঁকে সম্মান করে।’

এদিকে মাদ্রিদে জমকালো অনুষ্ঠানে আরও এক স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ জিতে নেন 'ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার' পুরস্কার। টেনিস কোর্টে ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবেই এই স্বীকৃতি পান তিনি।

এছাড়া দলগত সাফল্যের স্বীকৃতি হিসেবে 'টিম অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্বেই এই সম্মান পায় ফরাসি ক্লাবটি।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers