শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

শান্ত’র সেঞ্চুরি, মোস্তাফিজের ৫ উইকেট, সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক ২৩ এপ্রিল , ২০২৬, ২০:০১:১৩

237
  • ছবি: ক্রিক ইনফো

ঘরের মাঠে সিরিজের শেষ ম্যাচে বৃহস্পতিবার ব্যাটিংয়ের শুরুটা বাংলাদেশের ছিল মন্থর। আবার হারিয়ে ফেলে ৩ উইকেট। ঠিক সে সময় লিটন দাসকে সঙ্গে নিয়ে দারুণ খেলেন নাজমুল হোসেন শান্ত। এক পর্যায়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। লিটনও খেলেন দুর্দান্ত এক ইনিংস।  তাদের সৌজন্যে   লড়াই করার মতো দারুণ পুঁজি পায় বাংলাদেশ। এরপর বল হাতে শুরু থেকেই আলো ছড়ান দলে ফেরা মোস্তাফিজুর রহমান। নিউ জিল্যান্ডের টপ অর্ডারের নাচানিটা দেন তিনি। আর শেষ দিকে ৩  উইকেট নিয়ে সফরকারীদের দ্রুত গুটিয়ে যাওয়ার পথ দেখান এ বাঁহাতি। তারপরও স্বাগতিকদের কিছুটা হলেও ভয় পাইয়ে দিয়েছিলেন  ডেন ফক্সক্রফ। একের পর এক ছক্কা হাক্কাছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশকে ৫৫ রানের জয় এনে দেন মেহেদী হাসান মিরাজ। এরফলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিল টিম টাইগার্স।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করে নাজমুল হোসেন শান্ত লিটন করেন ৭৪ রান। জবাবে ৪৪ ওভার ৫ বলে ২১০ রান করে অলআউট হয় নিউ জিল্যান্ড। টাইগারদের হয়ে ৩০ রানে ৫ উইকেট নেন মোস্তাফিজ।

রান তাড়ায় শুরু থেকেই চাপে ছিল নিউ জিল্যান্ড। নতুন বলে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের চতুর্থ ওভারে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন এই বাঁহাতি পেসার। দ্বিতীয় বলে ফিজের বাউন্স সামলাতে পারেননি হেনরি নিকোলস, টপ এজ হয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৪ রান করে নিকোলস ফেরায় ভাঙে ৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার উইল ইয়াং উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। নাহিদ রানার করা অফ স্টাম্পের বাইরের লেংথ বলে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইয়াং। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ১৯ রান।

৫৪ রানে ২ উইকেটে হারানোর পর বড় দায়িত্ব ছিল টম ল্যাথামের কাঁধে। কিন্তু উল্টো দলের বিপদ বাড়িয়েছেন অধিনায়ক। ইনিংসের ১৭তম ওভারের পঞ্চম বলটি মিডল স্টাম্পের ওপর করেছিলেন মিরাজ, সেখানে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে বল চলে যায় শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা শরিফুলের হাতে। ১৩ বলে ৫ রান করেছেন ল্যাথাম।

৬১ রানে তৃতীয় উইকেট হারানো দলটিকে কিছুটা আশা জুগিয়েছিলেন নিক কেলি। এই বাঁহাতি ওপেনার ৫৯ রান করে ফিরে যাওয়ার পর আর কেউ হাল ধরতে পারেননি। ফক্সক্রফটের ৭৫ রানের ইনিংস শুধু ব্যবধানই কমাতে পেরেছে। মিরাজের বলে তিনি বড় শট খেলতে গেলে, লং অনে কিছুটা ডাইভ দিয়েই ক্যাচ নেন সাইফ। তার বিদায়ে শেষ হয় নিউ জিল্যান্ডের ইনিংস।

বাংলাদেশের হয়ে কিউইদের চাপের মধ্যে ফেলার মূল কাজটি করেছেন মোস্তাফিজুর রহমান। সিরিজে প্রথমবার খেলতে নামা এই পেসার ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। নাহিদ রানা ও মিরাজ নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। শুরুতেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। উইলিয়াম ও’উরকের বলে কট বিহাইন্ড হন তিনি। আউট হওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার। আগের ম্যাচে হাফ-সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমও পারেননি কিছু করতে। ৫ বলে ১ রান করেন তিনি। ৯ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরান চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। কিন্তু এই জুটিটাও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য। তবে চতুর্থ উইকেটে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। শুরুতে দেখে-শুনে ব্যাট করতে থাকলেও ক্রমেই কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। তাতেই বাড়তে থাকে বাংলাদেশের ইনিংস। জুটিতে দুজন মিলে তোলেন ১৬০ রান। তাতেই ভালো সংগ্রহের ভিত পেয়েছে টাইগাররা। ফিফটি পূরণের পর ৭৬ রানে থামেন লিটন।

এদিকে স্লগ ওভারে ঝড় তুলতে পারেননি ব্যাটাররা। মেহেদী হাসান মিরাজ চেষ্টা করলেও তাওহিদ হৃদয়ের ব্যাটে কোন তাড়না ছিলো না। ১৮ বলে ২২ রান করে মিরাজ ফিরলেও শেষ পর্যন্ত টিকে ২৯ বলে ৩২ রান করেন হৃদয়। স্লগ ওভারে ক্রিজে এসে তার মতো বিশেষজ্ঞ ব্যাটারের কাছ থেকে আরেকটু দ্রুত রান আশা করেছিলো বাংলাদেশ। তবে ম্যাচ শেষে বড় জয়ের পর এ নিয়ে তেমন কোনও আক্ষেপই নেই স্বাগতিকদের।

 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ইনিংস: ৫০ ওভারে ২৬৫/৮ (তানজিদ ১০৫, লিটন ৭৬, তাওহিদ ৩৩, মেহেদী হাসান ২২; ও’রুর্ক ৩/৩২, লেনক্স ২/৫০, লিস্টার ২/৬২)।

নিউজিল্যান্ড ইনিংস: ৪৪.৫ ওভারে ২১০ (ফক্সক্রফট ৭৫, কেলি ৫৯, আব্বাস ২৫; মোস্তাফিজ ৫/৪৩, মিরাজ ২/৩৬, নাহিদ ২/৩৭)।

ফল: বাংলাদেশ ৫৫ রানে জয়ী।

ম্যাচসেরা: নাজমুল হোসেন (১১৯ বলে ১০৫ রান)।

সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী।

সিরিজসেরা: নাহিদ রানা (৮ উইকেট)।

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers