বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

পিএসএল: ফাইনালে খেলবেন নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক ৩০ এপ্রিল , ২০২৬, ১৪:১৫:২১

201
  • সংগৃহীত

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির জার্সিতে বল হাতে জ্বলে ওঠেন নাহিদ রানা। ওভারপ্রতি ৫.৪২ গড়ে রান দিয়ে ৪ ম্যাচে ৭ উইকেট নেন তিনি। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ থাকায় এ টুর্নামেন্টের মাঝপথে দেশে ফেরেন তিনি। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। তাই ধারনা করা হচ্ছিল কিউই সিরিজের পর নাহিদ প্রস্তুতি নেবেন সাদা পোশাকের ক্রিকেটের জন্য। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি জানিয়েছেন,পিএসএলের ফাইনালে নাহিদকে খেলার অনুমতি দেওয়ায় তামিম (বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল) ভাইকে ধন্যবাদ।’ এরপরেই নাহিদের পিএসএল ফাইনালে খেলার ব্যাপারটি পরিষ্কার হয়। 

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নাহিদ রানা জেতেন সিরিজ–সেরার পুরস্কার। তবে চলমান টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে নেই এই পেসার। এক বিবৃতিতে নাহিদকে পিএসএল ফাইনাল খেলার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবিও। বিবৃতিতে বলা হয়, ‘বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়টির বিকাশের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।’

পাশাপাশি দলের ম্যানেজমেন্ট ও বিসিবির চিকিৎসক দল নাহিদকে ছাড়পত্র দিয়েছে বলেও জানিয়েছে বিসিবি।

আগামী ৩ মে লাহোরে হবে পিএসএলের এবারের আসরের ফাইনাল। প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে পেশোয়ারের।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers