মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

টেস্ট খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক ৩ মে , ২০২৬, ১৩:৫৩:১৩

65
  • সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একাংশ। বাংলাদেশ সময় রবিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান দলকে বহনকারী বিমানটি।

অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের স্কোয়াডের প্রায় সবাই এসেছেন। তবে স্কোয়াডে নেই বাবর আজম ও পেসার খুররাম শাহজাদ। পিএসএলের ফাইনাল খেলতে বর্তমানে তারা দলের বাইরে রয়েছেন। টুর্নামেন্ট শেষে তারা বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

পাকিস্তান দল ঢাকা আসার আগে করাচিতে চার দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করেছে। সেখানে ফিটনেসে বাড়তি গুরুত্ব দেয়া হয় এবং ম্যাচ পরিস্থিতি ধরে অনুশীলনও করেছে দলটি। স্কোয়াডে থাকা কয়েকজন খেলোয়াড় এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ সফরটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দু’দলই এটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে।

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers