মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

হয়রানি না করার নিশ্চয়তা পেলে দেশে ফিরবেন সাকিব

ক্রীড়া ডেস্ক ৩ মে , ২০২৬, ১৪:১৫:০১

59
  • সংগৃহীত

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সাকিব আল হাসান। নিজের বিরুদ্ধে হত্যা মামলা থাকায় দেশে ফিরতে পারছেন না তারকা এ অলরাউন্ডার। তবে দেশে এসে মামলাগুলো মোকাবিলা করতে প্রস্তুত তিনি। শুধুমাত্র হয়রানি না করার নিশ্চয়তা পেলে দ্রুতই দেশে ফিরবেন এ ক্রিটার। এমনটাই সম্প্রতি দেশের একটি শীর্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন এ বাঁহাতি।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম’ লিগের লঞ্চিং ইভেন্টে অংশ নিতে গিয়ে তিনি দেশের বর্তমান পরিস্থিতি, নিজের রাজনৈতিক অবস্থান এবং ক্রিকেট ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন। মামলাগুলি প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার যেসব মামলা, দেশে এসে কিছু করার আছে বলে মনে হয় না। হ্যাঁ, দুদকের মামলায় জামিন নিতে পারি। কিন্তু দুদকের এরকম মামলা তো দেশে হাজার হাজার মানুষের আছে এবং তারা দেশে খুব ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা করছে, সবই করছে।’

দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার শঙ্কাও প্রকাশ করছেন সাকিব, ‘এখন তো আর কোনো কিছু অস্বাভাবিক মনে হয় না! যদিও আমি আশাবাদী যে ওরকম করা হবে না। যতক্ষণ না আমার দোষ প্রমাণিত হচ্ছে, সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু অনেক কিছুই আমি ভাবতাম এক রকম, হচ্ছে আরেক রকম! কিছুই তাই বলা যায় না।’

হয়রানি না করার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবেন বলে সাকিব জানিয়েছেন, ‘আমি দেশে ফিরবো, কোর্টে যাবো, মামলা লড়বো। কোনো সমস্যা নেই। কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে! এতটুক তো আশা করতেই পারি। আমি বলছি না যে, নিরাপত্তা মানে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা পুলিশের চারটা গাড়ি সামনে থাকবে। ওরকম তো চাচ্ছি না। তবে একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে, আইনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করবে না। ব্যাস, এতটুকুই আশা করি। সাধারণ নাগরিক হিসেবেই তো এটুকু আশা করতে পারি। হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই দেশে যাবো আমি।’

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers