বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক ৫ মে , ২০২৬, ২০:২৮:১৪

137
  • টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। শ্রীলঙ্কাকে টপকে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এখন আট নম্বরে আছে লিটন কুমার দাস-সাইফ হাসানরা।

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ২৭৫ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ২৬২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় এবং ২৫৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া খুব কাছাকাছি থেকে তৃতীয় অবস্থানে আছে। শীর্ষ সাতটি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি; নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৩৩) যথারীতি শীর্ষ দশে নিজেদের জায়গা ধরে রেখেছে।

২০২৫ সালের মে থেকে খেলা সব ম্যাচের ১০০ শতাংশ এবং এর আগের দুই বছরের পারফরম্যান্সকে ৫০ শতাংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই হালনাগাদ অনুযায়ী পুরুষদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে ভারতের ব্যবধান ১৪ পয়েন্ট থেকে কমে ১৩ হয়েছে।

র‌্যাঙ্কিংয়ে সেরা দশে সবচেয়ে বেশি পয়েন্ট হারিয়েছে। লঙ্কানরা ছয় রেটিং পয়েন্ট হারিয়ে বাংলাদেশের নিচে নবম স্থানে নেমে গেছে এবং আফগানিস্তানের চেয়ে এখন মাত্র এক পয়েন্ট এগিয়ে আছে।

নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে টপকে ১৩তম স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। শীর্ষ ২০-এর অন্যান্য পরিবর্তনের মধ্যে নেপাল সংযুক্ত আরব আমিরাতকে টপকে ১৭তম এবং ওমান কানাডাকে ছাড়িয়ে ১৯তম অবস্থানে পৌঁছেছে।

এছাড়া ইতালি ১১ পয়েন্ট পেয়ে ২৬তম থেকে ২৩তম স্থানে, স্পেন ১২ পয়েন্ট পেয়ে ৩০তম থেকে ২৬তম স্থানে এবং সাইপ্রাস ১০ পয়েন্ট পেয়ে ৬৪তম থেকে ৫৩তম স্থানে উঠে এসেছে। এছাড়া এসওয়াতিনি ১০ পয়েন্ট যোগ করে ৭৪তম থেকে ৬৫তম স্থানে নিজেদের অবস্থান উন্নীত করেছে।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers