সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

মিরপুর টেস্ট: ৪১৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ৯ মে , ২০২৬, ১৪:১৫:৫৮

163
  • সংগৃহীত

আগের দিন নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মুমিনুল হকের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে বড় স্কোরের আভাস দিয়েছিল বাংলাদেশ। শনিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকেই সে পথে টিম টাইগার্স এগিয়ে যায় মুশফিকুর রহিমের ব্যাটে। শেষ পর্যন্ত এদিন লাঞ্চের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকরা গুটিয়ে যায় ৪১৩ রানে।

মিরপুর টেস্টে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত করেন ১০১ রান। মুমিনুল হক করেন ৯১ রান। এদিকে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৭১ রান। লিটন দাস ৩৩ আর তাসকিন আহমেদ করেন ২৮ রান। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৯২ রানে নেন ৫ উইকেট। এদিকে শাহিন শাহ আফ্রিদি ৩টি উইকেট নেন। এছাড়া হাছান আলী ও নোমার আলী নেন ১টি করে উইকেট।

৩০১ রান নিয়ে শনিবার ব্যাটিং শুরু করেন আগের দিনেই  দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম (৪৮*) ও লিটন দাস (৮*)। এদিন চতুর্থ ওভারে শাহিন আফ্রিদির বলে (৮৮.২ ওভার) সিঙ্গেল নিয়ে ফিফটির পূর্ণ করেন মুশফিক। তার আগে ৮৭ তম ওভারে আফ্রিদিকে টানা তিন চার মারেন লিটন।

পঞ্চম উইকেটে বেশ দেখে শুনে ব্যাট করেন মুশফিক-লিটন। সে সুবাদে তাদের জুটি ১১০ বলে ৫০ রান করে। এরপরেই হঠাৎ ৯৫ তম ওভারে আব্বাসের পঞ্চম বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান লিটন। স্লিপে দাঁড়ানো ফিল্ডার আজান আওয়াইস এক হাতে ক্যাচটি দারুণভাবে নিলেও টিভি আম্পায়ার ভিডিও রিপ্লেতে দেখেছেন, ক্যাচটি বৈধ ছিল না। অর্থাৎ বল মাটিতে লেগেছিল। তারপরও টিকতে পারেননি লিটন। এক ওভার পরেই সেই আব্বাসের বলেই ফিরে যান তিনি।

আব্বাস বাউন্সার মেরেছিলেন অফ স্টাম্পের বেশ বাইরে। লিটনের সেটা টেনে মিড অনের ওপর দিয়ে মারার চেষ্টা করেন। কিন্তু ব্যাটে–বলে ঠিকমতো করতে না পারায় মিড অনে বদলি ফিল্ডার আমাদ বাটকে ক্যাচ দিয়ে তিনি ফেরেন ড্রেসিংরুমে। ৬৭ বলে ৩৩ রান করেন লিটন। ৯৭তম ওভারের চতুর্থ বলে তাঁর আউট হওয়ার মধ্য দিয়ে পঞ্চম উইকেটে লিটন–মুশফিকের ৬২ রানের জুটিও ভাঙে।

লিটন ফেরার পর ক্রিজে এসে একটু তাড়াতাড়ি রান তোলার চেষ্টা করেন মিরাজ। তবে আব্বাসের করা ১০১তম ওভারে ছক্কা মারার পরের বলেই আউট হন তিনি। গালিতে ক্যাচ দিয়ে ফেরেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। ১২ বলে ১০ রান করেন মিরাজ।

মিরাজ ফিরলেও মুশফিক খেলেন বেশ। তাইজুল ইসলামকে চেষ্টা করেন দলের রান বাড়িয়ে নিতে। তবে আব্বাস তাতে দেন বাঁধা। তার বাউন্সারের শিকার হয়ে ফেরেন তাইজুল ইসলাম। পুল করতে গিয়ে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দেন ২৩ বলে ১৭ রান করা তাইজুল। এরপরেই শেষ হয় প্রথম সেশনের খেলা।

লাঞ্চের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। ১১০ তম ওভারের তৃতীয় বলে রাউন্ড দ্য উইকেট থেকে আফ্রিদির ডেলিভারিটি ভেতরে ঢুকে মুশফিকের স্টাম্প উপড়ে দেয়। ভুল লাইনে খেলা বল ব্যাটে পাননি মুশফিক। ১৭৯ বলে শেষ হয় তার ৭১ রানের ইনিংস। এদিকে ১১১ তম ওভারের পঞ্চম বলে ইবাদতকে (০) রিজওয়ানের ক্যাচ বানালেন আব্বাস। এই ইনিংসে এটি আব্বাসের ৫ম উইকেট।

শেষ উইকেটে তাসকিন–নাহিদ বেশ খেলেন। ৩৯ বলে ২৯ রান আসে তাদের জুটিতে। এরফলে দলীয় স্কোর চার শ পার করতে পারে বাংলাদেশ। এই জুটিতে তাসকিনের অবদান ১৬ বলে ২৪, নাহিদের ২৩ বলে ৪। ১ ছক্কা ও ৩ চারে ১৯ বলে ২৮ রানে আউট হন তাসকিন। সঙ্গে সঙ্গে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

মিরপুরে এবার যে উইকেটে খেলা হচ্ছে সেখানে প্রথম ইনিংসে ২৭০-২৭৫ রান আগে ব্যাট করা দলের জন্য বেশ ভাল স্কোর। এমনটাই ম্যাচের প্রথম দিন থেকেই বলছেন ধারাভাষ্যকাররা। যদি তাই হয় তাহলে নিশ্চয়ই এখন পর্যন্ত মিরপুর টেস্টে সুবিধাজনক স্থানে রয়েছে টিম বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৭.১ ওভারে ৪১৩ ( নাজমুল ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩, তাসকিন ২৮, তাইজুল ১৭, সাদমান ১৩ ; আব্বাস ৫/৯২, আফ্রিদি ৩/১১৩, হাসান ১/৭৫, নোমান ১/৮০)।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers