সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

মিরাজের ৫ উইকেট, মিরপুর টেস্টে বাংলাদেশের লিড

ক্রীড়া ডেস্ক ১০ মে , ২০২৬, ২০:৩৮:০৭

223
  • মিরাজের ৫ উইকেট, মিরপুর টেস্টে বাংলাদেশের লিড

মিরপুর টেস্টের তৃতীয় দিনে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে পাকিস্তান। যা দেখে ক্রিকেট প্রেমিদের মনে উঁকি দিয়েছিল হয়তো সফরকারীরা লিড নেবে। তবে তেমনটা হতে দেননি মেহেদি হাসান মিরাজ। তার ফাইফারে প্রথম ইনিংসে লিড নেয় বাংলাদেশ।

রোববার প্রথম ইনিংসে পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নেয় নাজমুল হাসান শান্তরা। শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১.৫ ওভার খেলেছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছে ৭ রান। ফলে ৩৪ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিকরা।

অভিষিক্ত ওপেনার আজান ৮৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। ১৫৩ বলে ১৪ চারে ক্যারিয়ারের প্রথম ইনিংসেই তুলে নেন সেঞ্চুরি। একটু পরেই আজানকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার তাসকিন। ২১ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটারের ১৬৫ বলে ১০৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪টি চারে। দিনের পঞ্চম ওভারে নাহিদ রানার বলে সিঙ্গেল রান নিয়ে আজান ম্যাজিক ফিগারে পৌঁছান।

ফজলের সঙ্গে ১০৪ রানের জুটি গড়ে ফিরেন আজান। তারপর বাংলাদেশ ৪ রানের ব্যবধানে তিন উইকেট পায়। অধিনায়ক শান মাসুদকে (৯) দুই অঙ্কের ঘরে যেতে দেননি তাসকিন। সাদমান ইসলামকে ক্যাচ দেন পাকিস্তানি অধিনায়ক। পরের ওভারে সৌদ শাকিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শাকিল।

১০২ বলে ৭ চারে অভিষেকে ফিফটি করেন ফজল। তিনি আর বেশিদূর যেতে পারেননি। উইকেট হারানোর মিছিলে তিনি যোগ দেন মিরাজের বলে তাইজুলকে ক্যাচ দিয়ে। ১২০ বলে ৭ চার ও ১ ছয়ে ৬০ রান করেন তিনি। ১ উইকেটে ২১০ রান করা পাকিস্তান ২৩০ রানে হারায় পঞ্চম ব্যাটারকে। এরপর সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান দলকে সামনে থেকে লিড দিতে থাকেন। ষষ্ঠ উইকেটে দুজন মিলে গড়েন ১১৯ রানের জুটি। তাতেই বড় হতে থাকে দলীয় স্কোর। এই দুই ব্যাটারই ব্যক্তিত অর্ধশতক তুলে নেন। তবে দুজনের কেউই ফিফটির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তাইজুল ইসলামের করা বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে বিদায় নেন রিজওয়ান। আউট হওয়ার আগে করেন ৭৯ বলে ৫৯ রান। এদিকে ৯৪ বল খেলে ছয়টি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৮ রান করেন সালমান আগা। এছাড়া নোমান আলি ২, শাহিন আফ্রিদি ১৩ ও হাসান আলি ৬ রানে আউট হন। আর ৬ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আব্বাস।

মেহেদী হাসান মিরাজ ৩৮ ওভারে ১০২ রানের খরচায় সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। আর একটি উইকেট নেন নাহিদ রানা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১১৭.১ ওভারে ৪১৩ ( নাজমুল ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩, ; আব্বাস ৫/৯২, আফ্রিদি ৩/১১৩, হাসান ১/৭৫, নোমান ১/৮০) ও ১.৫ ওভারে ৭/০ ।

পাকিস্তান ১ম ইনিংস: ১০০.৩ ওভারে ৩৮৬ (আওয়াইস ১০৩, ফজল ৬০; মিরাজ ৫/১০২, তাইজুল ২/৬০)

বাংলাদেশ ২য় ইনিংস: ১.৫ ওভারে ৭/০ ( মাহমুদুল ২*; আফ্রিদি ০/২)

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers