বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ও ভারতের সঙ্গে বেশি বেশি টেস্ট খেলতে চাই’

ক্রীড়া ডেস্ক ২০ মে , ২০২৬, ১৪:৩০:২৭

193
  • ‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ও ভারতের সঙ্গে বেশি বেশি টেস্ট খেলতে চাই’

ঘরের মাটিতে প্রথমবার পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।  ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলার এক পর্যায়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ও ভারতের মতো বড় দলের সঙ্গে বেশি বেশি টেস্ট খেলতে চাই।

গত ১০ দিনে দুটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটিতেই জিতেছে দলটি। এটা শান্তর কাছে গর্বের ব্যাপার, ‘এই জায়গাটাতে আরও একটু উন্নতির দরকার আছে। বড় দলগুলো হয়তো আরও শান্ত থাকে। কিন্তু এই জায়গাটাতে উন্নতি হয়েছে। তাই, এই জায়গা থেকে আমি খুশি অধিনায়ক হিসেবে। আর সামগ্রিকভাবে হ্যাঁ, ১০ দিনে দুটি টেস্ট ম্যাচ খেলতে পেরেছি, এটা অবশ্যই গর্বের ব্যাপার।’

সামনে বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি টেস্ট খেলার কথা বললেন শান্ত, ‘এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যাওয়ে দুটোতেই। কারণ আমি যেটা বললাম যে আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাব, ওই নতুন অভিজ্ঞতাগুলো আমাদের যখন হবে, তখনই দল আস্তে আস্তে গড়ে উঠবে।’

শান্ত আশা করেন আইসিসি বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ খেলার সুযোগ করে দেবে, ‘আশা থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবেন। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এটা একটা ইতিবাচক দিক, কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত উনাদের সাথেও যদি আমরা আরও ভালোভাবে বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আরও ভালো হবে আমার দলের জন্য।’

ফাস্ট বোলাররা এই গরমে, ফ্ল্যাট উইকেটে দারুণ বোলিং করেছে। এদিকে ব্যাটিংয়ে ভালো ভালো পার্টনারশিপ হচ্ছে। টেলএন্ডাররাও বেশ সঙ্গ দিচ্ছে। এসব জায়গাতে উন্নতি সব সময় চেয়েছেন শান্ত। যা এখন হচ্ছে। ব্যাপারটি ভালো লাগছে এ বাঁহাতির। সামনের সিরিজগুলোতেও এমন ধারাবাহিকতা দেখতে চান টাইগার টেস্ট অধিনায়ক।

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers