শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

শ্রীলংকা প্রিমিয়ার লিগে খেলবে সাকিব

ক্রীড়া ডেস্ক ২৩ মে , ২০২৬, ১৬:৪৩:৩৯

185
  • সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলতে যাচ্ছেন। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্রেঞ্চাইজি জাফনা কিংস।

শুক্রবার (২২ মে) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ।

এলপিএলের পক্ষ থেকে জানানো হয়, গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এলপিএলের পক্ষ থেকে সাকিবের কার্ড–সংবলিত এক পোস্টে বলা হয়েছে, ‘দলের যখন স্থায়িত্ব প্রয়োজন, তখন সাকিবের ব্যাটে আসে রান। খেলার যখন একটি ব্রেকথ্রু প্রয়োজন, তখন এনে দেন উইকেট। চাপের মুহূর্তে তিনি দেখান অসাধারণ আত্মসংযম।’

এছাড়া, টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে সাকিবকে উল্লেখ করে জাফনা কিংস জানায়, তার অন্তর্ভুক্তিতে দলটি আরও শক্তিশালী হয়ে উঠবে।

এর আগে, ২০২৩ সালে এলপিএলে খেলেছিলেন সাকিব। সে সময় তিনি গল টাইটান্সের হয়ে মাঠে নেমেছিলেন।

এবার জাফনা কিংসের জার্সিতে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers