শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন হাবিবুর

ক্রীড়া ডেস্ক ৮ জুন , ২০২৬, ১২:৪০:৩৭

158
  • সংগৃহীত

৫০ ওভার ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন হাবিবুর রহমান। সোমবার ইউল্যাব মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেছেন লিজেন্ড অব রূপগঞ্জের এ ব্যাটার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড যৌথভাবে হাবিবুরেরই ছিল, তার সমান ৪৯ বলে সেঞ্চুরি ছিল মোসাদ্দেক হোসেনেরও। তবে সেই রেকর্ড সোমবার নিজের একার করে নিলেন তিনি। এর ৬ দিন আগেই দ্রুততম ফিফটির রেকর্ড ছুঁয়েছিলেন হাবিবুর রহমান। মোহামেডানের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন তিনি।

সোমবার হাবিবুরের শুরুটা ছিল ধীরেই।  তবে ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে নিহাদ উজ জামানকে চার মেরে বাউন্ডারির খাতা খোলেন, পরের বলেই মারেন ছক্কা। এক ওভার পর নিহাদ আবার বোলিংয়ে এলে নেন ২২ রান। ২৬ বলে হাবিবুর পেয়ে যান হাফসেঞ্চুরির দেখা। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৯ বলে তুলে নেন পরের পঞ্চাশ। ৫৮ বলে ১৩০ রান করে আবদুল্লাহ আল মামুনের বলে ক্যাচ দেওয়ার আগে ইনিংসে ১৩টি ছক্কা ও ৮টি চার মারেন হাবিবুর। লিস্ট ‘এ’ তে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগে সৌম্য সরকারের মারা ১৯ ছক্কা সর্বোচ্চ।

২০২৩ সালের বিসিএলে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন হাবিবুরের। আর চলতি মৌসুমেই আবাহনীর হয়ে এই সিটি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers