শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ৯ জুন , ২০২৬, ১০:৪৬:২২

183
  • সংগৃহীত

‎‎দীর্ঘ ১৫ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো শুরু করতে চাই টিম টাইগার্স। তার আগে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরেছে বাংলাদেশ। সফরকারীদের টাইগাদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে।

‎ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বেশ পুরনো হলেও জয়ের পরিসংখ্যানে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

‎‎এখন পর্যন্ত দুই দলের মাঠের লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে অজিরা। তবে ঘরের মাঠে যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখা বাংলাদেশ দল এবার অতীতের সেই পরিসংখ্যান বদলে নতুন এক ইতিহাস লিখতে মরিয়া।

‎‎ক্রিকেটের ওডিআই ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মোট ২২টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এই ২২ ম্যাচের ২১টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্যাঙ্গারুর দেশ।

‎‎অন্যদিকে, শক্তিশালী এই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র একটি ম্যাচে। এছাড়া ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের মধ্যকার একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

‎‎অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের একমাত্র জয়টি এসেছিল আজ থেকে প্রায় দুই দশক আগে, ২০০৫ সালের ১৮ জুন। ইংল্যান্ডের কার্ডিফে ত্রিদেশীয় সিরিজের সেই ম্যাচে তৎকালীন বিশ্বসেরা অস্ট্রেলিয়া দলকে ৫ উইকেটে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল হাবিবুল বাশারের দল।

‎‎পরিসংখ্যান অস্ট্রেলিয়ার পক্ষে কথা বললেও ঘরের মাঠ মিরপুরের চেনা কন্ডিশনে বাংলাদেশ সবসময়ই বিপজ্জনক দল। নিজেদের চেনা কন্ডিশন, চেনা দর্শক এবং সাম্প্রতিক সময়ের গোছানো পারফরম্যান্সকে পুঁজি করে অতীতের ২১-১ এর খতিয়ান একপাশে সরিয়ে রেখে নতুন এক গল্প লিখতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

 

‎‎নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers