শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

টেস্ট দলে হৃদয়, টি-টোয়েন্টিতে পেলেন সহঅধিনায়কের দায়িত্ব

ক্রীড়া ডেস্ক ১১ জুন , ২০২৬, ১৮:২১:২৬

182
  • টেস্ট দলে হৃদয়, টি-টোয়েন্টিতে পেলেন সহঅধিনায়কের দায়িত্ব

অস্ট্রেলিয়া বিপক্ষে টি-টোয়েন্টি ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সিরিজের জন্য বৃহস্পতিবার দুটি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাওহিদ হৃদয় জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে। টেস্ট দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার রবিউল হকও। এদিকে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে সহঅধিনায়ক নির্বাচিত হয়েছেন হৃদয়।

২০২৪ সালে মুশফিকুর রহিমের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন হৃদয়, তবে এখনো টেস্ট খেলেননি। লম্বা সময় পর আবার তিনি সাদা পোশাকের ক্রিকেটে সুযোগ পেলেন।

তাওহিদ হৃদয় কেন টেস্ট দলে। তার ব্যাখ্যা দিয়েছেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘ও তো সাদা বলে নিয়মিতই খেলে। আমরা যে ধরনের (আক্রমণাত্মক) ক্রিকেট খেলতে চাই টেস্ট ম্যাচেও...আপনি দেখেন সম্প্রতি আমরা কিন্তু আলাদা ধরনের খেলা খেলছি। আমার মনে হয় সে এখানে বিকল্প হতে পারে। প্রথম শ্রেণির ক্রিকেটেও কিন্তু তাঁর রেকর্ড খারাপ না। যখন ব্যাটিং করে, তখন কিন্তু ওই জায়গাটাতে খুব ইমপ্যাক্টফুল ইনিংস খেলতে পারে।’

প্রথম শ্রেণির ক্রিকেটে হৃদয়ের ১৬ ম্যাচ আর ২৩ ইনিংসের ক্যারিয়ারে তিনটি সেঞ্চুরি আছে। ৪৪.৬৮ গড়ে ৯৮৩ রান পেয়েছেন হৃদয়।

এদিকেব প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করার পুরস্কার পেয়েছেন রংপুরের পেসার রবিউল হক। বিসিএলে নিজের সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচেও ৫ উইকেট আছে তাঁর। জাতীয় ক্রিকেট লিগের গত মৌসুমে রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন করার পথে ৯ ইনিংসে ১৯ গড়ে ২২ উইকেট নেন রবিউল। ৩২ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৭ উইকেট আছে তার। ব্যাটও ভাল চালাতে পারেন তিনি। এজন্য তাকে বিবেচনা করা হয়েছে বলে জানান হাবিবুল,

 ‘বেশ কয়েকজনকে আমরা হয়তো সামনেও সুযোগ পেলে দেখব। রবিউল হক বোলিং অলরাউন্ডার হিসেবে এসেছেন।’

জিম্বাবুয়ের বিপক্ষে তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলামের সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকেও।  দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদও ফিরছেন জিম্বাবুয়ে টেস্টে।  সাদমান ফেরায় বাদ পড়েছেন ওপেনার জাকির হাসানও।

টি–টোয়েন্টিতে সাইফ হাসানের বদলে সহ–অধিনায়কত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। সাইফ নিজে থেকেই নির্বাচকদের জানিয়েছেন, নেতৃত্বের দায়িত্ব থেকে সরে এসে ব্যাটিংয়ে মনোযোগ দিতে।

এই সিরিজের দলে আছেন পেসার নাহিদ রানাও। চোটের কারণে বাদ পড়েছেন সর্বশেষ নিউ জিল্যান্ডের বিপক্ষে দলে থাকা রিপন মণ্ডল ও তানজিম হাসান।  বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

 

বাংলাদেশ টি-টেয়েন্টি দল:

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (সহ–অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আবদুল গাফফার।

 

বাংলাদেশ টেস্ট দল:

নাজমুল হোসেন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers