শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ১৪ জুন , ২০২৬, ১০:৫৪:৩৮

135
  • সংগৃহীত

টানা দুই জয়ে আগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তাই এবার লক্ষ্য ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের স্বাদ দেয়া। যা পূরণে রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমে টিম টাইগার্স। তার আগে এদিন টস ভাগ্য সঙ্গী হয়েছে মেহেদী হাসান মিরাজের দলের। উইকেট ও আবহাওয়ার কথা চিন্তা করে দলীয় অধিনায়ক নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

রোববার অস্ট্রেলিয়াকে ৩-০ তে হারাতে পারলে আরও একটি উপঢৌকন অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেটের। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে মেহেদী হাসান মিরাজের দল উঠে যাবে আটে।

সিরিজের শেষ ম্যাচে খেলছেন না অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার জায়গা এ ম্যাচে নেতৃত্ব দিচ্ছিন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়কমিরাজ দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পেয়েছিলেন। টসের সময় নাজমুল জানিয়েছেন, মিরাজ সুস্থ আছেন। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে আজ একাদশে নেই।

র‌্যাংকিং নিয়ে আপাতত ভাবছে না বাংলাদেশ। দলটির চিন্তা অজিদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবান। শনিবার সংবাদ সম্মেলনে তেমনটা যেন বলেন সৌম্য সরকার, ‘আমরা যে সিরিজটা জিতেছি, এটা আমাদের সবার অনেক বড় করে উদযাপন করা উচিত ছিল, কারণ এটা অনেক বড় একটা অর্জন। আমরা কত দূর করেছি, জানি না। কিন্তু করা উচিত ছিল।’

তিন নম্বরে থেকে সিরিজ শুরু করা অস্ট্রেলিয়া দুই ম্যাচে হেরে নেমে গেছে চারে। শেষ ম্যাচেও হেরে গেলে তারা নেমে যা পাঁচে। আর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে মেহেদী হাসান মিরাজের দল উঠে যাবে আটে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers