বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ২১ জুন , ২০২৬, ১৪:১৯:১৯

164
  • সংগৃহীত

টানা দুই হারে আগেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এজন্য সিরিজের শেষ ম্যাচটি টাইগারদের জন্য হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। এমন এক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিবার টসে জিতেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। আগে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। একাদশে তিন পরিবর্তন টাইগারদের। সাকলাইন, মোস্তাফিজের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন ও শরিফুল। সৌম্য সরকারের বদলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান।

প্রথম টি–টোয়েন্টিতে ৪ উইকেটে আর দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৭ রানে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে চায় তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল। 

শেষ ম‍্যাচের জন‍্য দলে কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। একই একাদশ নিয়ে খেলছে সিরিজে ২-০ ব‍্যবধানে এগিয়ে থাকা সফরকারীরা।

অস্ট্রেলিয়া একাদশ:

অস্ট্রেলিয়া: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন‍্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।

বাংলাদেশ একাদশ:

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers