বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

১১ বলে হাফসেঞ্চুরি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক ২১ জুন , ২০২৬, ১৪:২০:৫৬

224
  • সংগৃহীত

যেকোন ফরম্যাটেই ক্রিকেটে বেশ আলোচিত নাম বৈভব সূর্যবংশী। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) বোলারদের বেধড়ক পিটিয়ে ক্রিকেট বিশ্বকে অন্যরকম এক বার্তায় দেন ১৫ বছর বয়সী এ কিশোর। রবিবার তার ব্যাটে আবারও ছুঁটল আগুন। শ্রীলঙ্কা 'এ' দলের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র ১১ বলেই হাফ-সেঞ্চুরি করে করেন তিনি। লিস্ট 'এ' ক্রিকেটে এত কম বলে ইতিহাসে ফিফটির রেকর্ড নেই আর কারো।

সূর্যবংশী ভেঙেছেন শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের রেকর্ড। ২০০৫ সালে ১২ বলে ফিফটি করেছিলেন কৌশল্য। ভারতের বিহারে সূর্যবংশীর জন্ম সেই ঘটনার আরও ৬ বছর পর। ১১ বলে ফিফটির পথে সূর্যবংশী ১০ বলেই বাউন্ডারি মেরেছেন। এর মধ্যে ছক্কা ৫টি। একটি বল ডট খেলেছেন। দ্রুততম ফিফটির পর সেঞ্চুরির পথেও এগিয়ে গিয়েছিলেন। তবে সাহান আরাচ্চিগের বলে তুলে মিড অফে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ২৯ বলে ৯৪ রান করে। সব মিলিয়ে ১০টি চার ও ৮টি ছক্কা মেরেছেন এই কিশোর।

রবিবার ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন সূর্যবংশী। মোহাম্মদ শিরাজের এক ওভারেই তিনি ৩টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ২৬ রান তোলেন। শেষ পর্যন্ত লং-অনের ওপর দিয়ে পঞ্চম ছক্কাটি মেরে মাত্র ১১ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর মাধ্যমে তিনি ভেঙে দেন ২০ বছরের পুরোনো একটি রেকর্ড।

হাফ-সেঞ্চুরির পরও সূর্যবংশীর তাণ্ডব থামেনি। প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই তিনি সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান। তবে দুর্ভাগ্যবশত মাত্র ৬ রানের জন্য দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছোঁয়া হয়নি তার। ২৯ বলে ৯৪ রানের ক্যামিও খেলে ফেলেন তিনি।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers