বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে কে কে থাকছেন

ক্রীড়া ডেস্ক ২২ জুন , ২০২৬, ১৮:২৬:১৮

180
  • অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে কে কে থাকছেন

আলজেরিয়ার বিপক্ষে জিতে বিশ্বকাপের জে-গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সোমবার (২২ জুন) রাতে অস্ট্রিয়ার বিপক্ষে দলটি নামছে নকআউট পর্ব নিশ্চিত করতে। এমন ম্যাচে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুর একাদশ কেমন হবে?

অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি শুরুর একাদশে থাকছেন বলে নিশ্চিত করেছে আর্জেন্টাইন গণমাধ্যমগুলো। বরাবরের মতো আজও আক্রমণের মূল ভরসা থাকছেন তিনি।

আর্জেন্টিনার শুরুর একোদশে আজ একটি পরিবর্তন আসছে এটা নিশ্চিত।  ডিফেন্ডার গনসালো মন্টিয়েলকে না পাওয়ায় তার জায়গায় শুরু থেকে খেলতে পারেন নাহুয়েল মোলিনা।

অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে আর্জেন্টিনা। এ জন্য আজ শুরু থেকেই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।

 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ—

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজ।

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers