রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

ফিটনেস পরীক্ষায় পাস কোহলি, ইংল্যান্ড সিরিজে খেলতে বাধা নেই

ক্রীড়া ডেস্ক ২৪ জুন , ২০২৬, ১৯:২৮:০০

183
  • ফিটনেস পরীক্ষায় পাস কোহলি, ইংল্যান্ড সিরিজে খেলতে বাধা নেই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে চোট পেয়েছিলেন বিরাট কোহলি। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ়ে খেলতে পারেননি তিনি। তবে ইংল্যান্ড সিরিজ়ে খেলতে আর কোনও সমস্যা নেই তার। কাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন।

বেঙ্গালুরুতে সোমবার ফিটনেস পরীক্ষা হয় কোহলির। সব রকম বিভাগেই পাশ করেছেন তিনি। তার ফিটনেস আর কোনও চিন্তার কারণ নেই। চোট থাকা সত্ত্বেও তাকে ইংল্যান্ড সফরের দলে রাখা হয়েছিল। কোহলি শেষ পর্যন্ত থাকছেন।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোহলি দ্রুত সেরে উঠেছেন। বুধবারের মধ্যে তাকে ফলাফল জানিয়ে দেয়া হতে পারে। যদিও বোর্ড এখনও আনুষ্ঠানিক ভাবে এ কথা ঘোষণা করেনি।

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ। তার প্রস্তুতির লক্ষ্যে ইংল্যান্ডের সিরিজ় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভারতের কাছে। কারণ, ইংল্যান্ডের পরিবেশ এবং দক্ষিণ আফ্রিকার পরিবেশ একই রকম হওয়ার কথা। কোহলি সেই সিরিজ়‌ে না খেলতে পারলে ধাক্কা লাগত ভারতের। তিনি ফেরায় আরও শক্তিশালী হল দল। তবে হার্দিক পাণ্ড্যকে এই সিরিজ়ে পাওয়া যাবে না। তার পুরনো চোট আবার দেখা দিয়েছে। তার পরিবর্ত যিনি ছিলেন, সেই নীতীশ রেড্ডিও চোটের জন্য ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় সূর্যাংশ শেড়গেকে নেয়া হয়েছে।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers