বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ক্রীড়া ডেস্ক ২ জুলাই , ২০২৬, ১০:৩৯:৪৯

183
  • সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানের পর দেশের পট পরিবর্তন হয়। এরপর থেকে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তাই অন্তবর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ সফরে আসেনি ভারত। এ অবস্থায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়েন মোস্তাফিজুর রহমান। শুধু তাই নয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয় বাংলাদেশ। যে কারনে  বিসিবি এবং বিসিসিআইয়ের মাঝে সম্পর্ক আরও শীতল হয়েছে। তবে বিসিবির নেতৃত্বে পরিবর্তনের ফলে সেই বরফ কিছুটা গলতে শুরু করেছে। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরে আসছে ভারত। এই ব্যাপারে বিসিসিআই এখনও কিছু খোলাসা করেনি। তারা ভারতের সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। তবে বিসিবি বেশ আত্মবিশ্বাসী ভারত সিরিজ নিয়ে।

২০২৫ সালের আগস্টেই এই সিরিজ আয়োজনের কথা ছিল। তবে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ক্রিকেট বোর্ডের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন থাকায় বিসিসিআই সফর পিছিয়ে দেয় এক বছর। ফলে সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরে আসছে ভারত।

বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা সূচি অনুযায়ী ভারতকে আতিথ্য দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা ভারত সিরিজসহ আগামী কয়েকটি হোম সিরিজের সম্প্রচারস্বত্বের জন্য আগ্রহপত্র (EOI) আহ্বান করেছি এবং সম্ভাব্য বিডারদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার আশা করছি। ভারতের মত শীর্ষ দলের বিপক্ষে সাদা বলের সিরিজ খেললে কী ধরনের সুফল পাওয়া যায়, তা সবারই জানা। এ পর্যন্ত যে ইঙ্গিত মিলছে, তা ইতিবাচক।’

এদিকে ২০২৬-২৭ চক্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রের মাঠে অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক সিরিজগুলোর বৈশ্বিক মিডিয়া স্বত্ব (টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম) বিক্রির জন্য আনুষ্ঠানিকভাবে দরপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সম্প্রচার স্বত্ব প্যাকেজের মূল আকর্ষণ হচ্ছে ২০২৬ সালে ভারতের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সফর। এই সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৬টি সাদা বলের ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভারতের এই হাই-প্রোফাইল সিরিজ ছাড়াও বিসিবির এই মিডিয়া স্বত্ব প্যাকেজে আরও তিনটি বড় দেশের বাংলাদেশ সফর অন্তর্ভুক্ত রয়েছে। পূর্ণাঙ্গ তালিকায় থাকা বাকি সিরিজগুলো হলো, ওয়েস্ট ইন্ডিজ সফরের ২টি টেস্ট ম্যাচ, ইংল্যান্ড সফরের ২টি টেস্ট ম্যাচ, পাকিস্তান সফরের ৫টি ওয়ানডে ম্যাচ।

বিসিবি জানিয়েছে, আগ্রহী দেশি-বিদেশি নামী টেলিভিশন সম্প্রচারকারী প্রতিষ্ঠান, ডিজিটাল প্ল্যাটফর্ম, মার্কেটিং এজেন্সি বা কনসোর্টিয়ামগুলো এই বৈশ্বিক সম্প্রচার এবং স্ট্রিমিং স্বত্ব পাওয়ার জন্য তাদের দরপত্র জমা দিতে পারবে। ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই হোম সিরিজগুলোর বাণিজ্যিক ও সম্প্রচার মূল্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers