বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

অভয়নগরের সাদিক অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে

নিউজজি ডেস্ক ৫ জুলাই , ২০২৬, ১১:৪৮:২০

239
  • সংগৃহীত

ঢাকা: যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকার মহাকাল গ্রামের তরুণ ক্রিকেটার তরফদার মুবতাসিম সাদিক (অর্ক) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের ২০২৬ সালের ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ওপেনার-ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন। তার এই অর্জনে আনন্দিত পরিবার, এলাকাবাসী এবং ক্রীড়াপ্রেমীরা।

সাদিকের বাবা মো. শাহিনুল হক তরফদার এবং মা নুরুন্নাহার পাপিয়া। তিনি খুলনা বিভাগ থেকে একমাত্র ব্যাটসম্যান এবং যশোর জেলার একমাত্র ক্রিকেটার হিসেবে এই প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

জানা গেছে, গত ৩ বছর ধরে জেলা, বিভাগীয় এবং ওয়াইসিএল (ইয়াং ক্রিকেটার্স লিগ)-এ ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যান্স করে জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট নির্বাচন ক্যাম্পে জায়গা করে নেন সাদিক। সেখানে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে তিনি নির্বাচকদের আস্থা অর্জন করেন।

নির্বাচন ক্যাম্পের প্রথম ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ ওপেনার। এছাড়া খুলনায় অনুষ্ঠিত ক্যাম্পে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।

আগামী ৬ জুলাই, ২০২৬ বিকেএসপিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের স্কিল ক্যাম্পে যোগ দেবেন সাদিক। তার সামনে রয়েছে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপে খেলার সম্ভাবনাও।

এলাকাবাসীর বিশ্বাস, সাদিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের প্রতিভার মাধ্যমে অভয়নগর, যশোর এবং বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করবেন। তার পরিবার দেশবাসীর কাছে সাদিকের জন্য দোয়া কামনা করেছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers