বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ৬ জুলাই , ২০২৬, ১৩:৪৮:৫৪

142
  • সংগৃহীত

হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তার আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

চোটের কারণে বাংলাদেশের একাদশে নেই লিটন দাস। উইকেটকিপিং করবেন নুরুল হাসান সোহান। অন্যদিকে, জিম্বাবুয়ের একাদশে আছেন তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা।

এরআগে একমাত্র টেস্টে জিস্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানে হারে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।

জিম্বাবুয়ে একাদশ:

বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers