বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

বৃথা গেল শ্রেয়াসের লড়াই, ভারতকে উড়িয়ে সিরিজ় জয় ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক ১০ জুলাই , ২০২৬, ১২:০২:৪৫

159
  • সংগৃহীত

ঢাকা: কদিন আগেই শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ভারত। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের আশা করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেটা তো দূর ৷ ইংল্যান্ডের মাটিতে টানা তিন ম্যাচ হেরে ফের সিরিজ হেরে বসল শ্রেয়াসের ভারত ৷ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় হারের স্বাদ পাওয়ার পর বৃহস্পতিবার ৯ উইকেট হারে সফরকারীরা৷ অর্থাৎ, অধিনায়ক হিসেবে পাঁচ ম্যাচ খেলে ফেললেও এখনও জয় অধরা রইল শ্রেয়াসের।

ব্রিস্টলে বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর লক্ষ্যে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৫৮ রান করে ভারত। জবাবে ১৩.৫ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইংল্যান্ড ৷

গত ম্যাচে ৭৬ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়েছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারেনি ভারতীয় দল। কঠিন সময়ে ৮০ রানের লড়াকু ইনিংস খেলেন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। তবে বৃথা গেল তার লড়াই। প্রথমে ব্যাট করে ১৫৮ রান তোলে ভারতীয় দল। রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের হয়ে ঝড় তোলেন ফিল সল্ট ও হ্যারি ব্রুক। তাঁদের দাপটে মাত্র ১৩.৫ ওভারে এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। পাঁচ ম্যাচের তিনটিতে জিতে সিরিজ় জিতল ইংল্যান্ড। শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে একটা ম্যাচেও এখনও জয় পেল না ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারায় ভারত। বড় রান পাননি দুই ওপেনার বৈভব সূর্যবংশী (১৫) ও অভিষেক শর্মা (১৬)। ঈশান কিষান আউট হন মাত্র ৪ রানে। ব্যর্থ হন তিলক বর্মা (১১)। এক অঙ্কের স্কোরে ফেরেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। কিছুটা লড়াই করেন শিবম দুবে। ২৩ বলে ২২ করে আউট হন তিনি।

ইংল্যান্ডের পেস বোলিংয়ের সামনে বাকিরা ব্যর্থ হলেও একটা প্রান্ত আগলে লড়াই চালাচ্ছিলেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ৪৯ বলে অপরাজিত ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শর্ট বলের মোকাবিলা করেও চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা মারেন। শ্রেয়সের ইনিংসের সৌজন্যে ভারত সাত উইকেটে ১৫৮ রান তুলতে সক্ষম হয়।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অর্শদীপ সিংয়ের বলে ৮ রানে আউট হন জস বাটলার। সেটাই ছিল ভারতের একমাত্র সাফল্য। এর পরে আর ফিরে তাকাতে হয়নি ইংল্যান্ডকে। ব্রুক ও সল্ট জুটি গড়ে ইংল্যান্ডকে সহজ জয় এনে দেন। ৩৫ বলে ৭৯ রানে্র ঝোড়ো ইনিংস খেলেন ব্রুক। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও চারটি ছক্কা। অন্য দিকে সল্ট ৪২ বলে ৫৯ রানে অপরাজিত থেকে যোগ্য সঙ্গ দেন তাঁকে। মাত্র ১৩.৫ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

চলতি বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পরে চার মাসের মধ্যেই টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ় হারল ভারত। নতুন অধিনায়ক শ্রেয়সের উপরে চাপ বাড়ল আরও। সূর্যকুমারের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে ছয় ম্যাচে এটি শ্রেয়াসের পঞ্চম পরাজয়।

নিউজজি/সিআর/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers