বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

তামিম-সৌম্যর ব্যাটে চড়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ১১ জুলাই , ২০২৬, ২০:৩৭:১৪

134
  • সংগৃহীত

জিম্বাবুয়ে লাল বলের পর সাদা বলের সিরিজেও ব্যাটিংটা ভাল হচ্ছিলো না বাংলাদেশের। যে কারনে টেস্টের পর আগেই ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছিল টাইগারদের। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে জ্বলে ওঠেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ওপেনিংয়ে নেমে তারা গড়েন ১৫১ রানের জুটি। শেষ পর্যন্ত দারুণ এক ইনিংস খেলে সৌম্য ফিরলেও দাপটের সঙ্গে ব্যাট চালিয়ে সেঞ্চুরির আশা জাগান তামিম। তবে ৯৪ রানে থামেন তিনি। তারপরও জিততে সফরকারীদের তেমন বেগ পেতে হয়নি।  এ জয়ে অন্তত হোয়াইটওয়াশের হাত থেকে বাঁচল টিম বাংলাদেশ। 

হারারে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগের দুই ম্যাচ হারায় টাইগাররা ওয়ানডে সিরিজ হাতছাড়া করল ২-১ ব্যবধানে।

 শনিবার টস জিতে আগে বল হাতে নিয়ে শনিবার জিম্বাবুয়েকে ৪৮.১ ওভারে ১৯৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিম (৯৪) ও সৌম্য সরকারের (৬৯) ব্যাটে চড়ে জয়ের ভীত গড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮৪ বল আর   ৭  উইকেট হাতে রেখে জিতিয়েই ফেরেন। বল হাতে ৪৪ রানে শরিফুল নেন ৩ উইকেট। এছাড়া ৩২ রানে তাসকিন নেন ২ টি ও ৩৭ রানে তানভীর ইসলাম নেন ২টি উইকেট। এক উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।

২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শনিবার শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন তামিম-সৌম্য। আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে জিম্বাবুয়ের বোলারদের চাপে রাখেন তানজিদ। অন‍্য প্রান্তে সময় নেন সৌম‍্য। রান রেটের চাপ নেই, সময়েরও কোনো অভাব নেই। তাই নির্ভার থেকে ব‍্যাট করেন তিনি।

সে সুবাদে ৯ ওভারে তাদের ব্যাটে  ৫০ পেরিয়ে যায় বাংলাদেশ।

দ্রুত রানের চেষ্টায় ৪৯ বলে তানজিদ পৌঁছান পঞ্চাশ রানে। এ নিয়ে টানা দুই ম‍্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন তানজিদ হাসান। ভাগ‍্যকে পাশে পাওয়া বাঁহাতি এই ওপেনারের পঞ্চাশ এসেছে ৪৯ বলে। ওয়ানডেতে এটি তানজিদের নবম পঞ্চাশ। এই ইনিংস খেলার পথে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বাংলাদেশকে দারুণ শুরু দেয়া তানজিদ হাসান ও সৌম‍্য সরকারের ব্যাটে চড়ে সিরিজে প্রথম শতরানের জুটি পায় বাংলাদেশ। এক পর্যায়ে সিকান্দার রাজার বলে ছক্কার পর চার মারেন সৌম‍্য। তাতে জুটির রান স্পর্শ করে একশ, ১১৩ বলে। এদিকে ৬৪ বলে সৌম‍্য করেন ৫০ রান।  ব্রায়ান বেনেটকে চার মেরে বাঁহাতি ব‍্যাটসম‍্যান ছুঁয়েছেন পঞ্চাশ, ৬৪ বলে।

অবশেষে সৌম্যর বিদায়ে ভাঙল ১৫১ রানের জুটি। ইনিংসের ২৮তম ওভারের ৪র্থ বলে ফিরেন সৌম্য। ফেরার আগে তিনি করেন ৮২ বলে ৬ চার ও ২ ছয়ে ৬৯ রান।

সৌম্যর বিদায়ের পর দ্রুত রান তোলার চেষ্টা করেন তামিম। সেঞ্চুরির আশা জাগিয়ে দলকে পৌঁছে দেন  জয়ের দুয়ারে। তবে ৯৪ রানে মাসুকুর বলে সীমানার ধারে ইভান্সের হাতে ধরা পড়েন। এরপর দ্রুতই ফেরেন তাওহিদ হৃদয়। তবে জিততে টাইগারদের বেগ পেতে হয়নি একটুও। জয়ের বাকি কাজটা সারেন নাজমুল হোসেন শান্ত (১৮*)। নুরুল  অপরাজিত ছিলেন শুন্য রানে। 

শনিবার শেষ ম্যাচে বল হাতে ভালো শুরু পায় বাংলাদেশ।  দলীয় ১২ রানের মাথায় বেন কারানকে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। পরের ওভারেই বিদায় নেন আরেক ওপেনার ব্রায়ান বেনেট। ১৯ বলে ৬ রান করা বেনেটকে ফেরান তাসকিন আহমেদ। এরপর জুটি গড়ার চেষ্টা করেন ইনোসেন্ট কাইয়া এবং ক্রেইগ আরভিন। তবে লম্বা করতে পারেননি ইনিংস। ২০ বলে ৫ রান করা আরভিনকে বিদায় করেন শরিফুল। দলের ২৭ রানের মাথাতে বিদায় নেন ক্রেইগ আরভিন। কাইয়ার সাথে আরেক প্রান্তে জুটি বাঁধেন ওয়েসলি মাধেভেরে। সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যায় তাদের জুটি। রানের গতি বাড়িয়েছেন কাইয়া এবং মাধেভেরে। ৬৭ বলে ২৫ রানের ইনিংস খেলে দলের ৭৮ রানের মাথাতে বিদায় নিয়েছেন ইনোসেন্ট কাইয়া। এরপর ক্রিজে আসেন সিকান্দার রাজা। নিয়মিত উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন মাধেভেরে, করেছেন ব্যক্তিগত ফিফটি।

৫০ রানের মাইলফলক ছুঁয়ে রানের গতি আরও বাড়ান মাধেভেরে। তবে রাজা এদিন ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হন। ২৫ বলে ১১ রানের ইনিংস খেলে দলের ১০৭ রানের মাথাতে বিদায় নিয়েছেন তিনি। অদ্ভুত শট খেলা জিম্বাবুয়ের অধিনায়ককে ফিরিয়েছেন তানভীর ইসলাম।

রাজার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি ক্লিভ মাদান্দে। শরিফুলের বলে আউট হন ৫ বলে ১ রান করে। দ্রুত উইকেট হারালেও ফিফটি হাঁকিয়ে ছুটতে থাকেন মাধেভেরে। তার সামনে সেঞ্চুরির সুযোগও ছিল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ৭৪ বলে ৭৫ রানের ঝলমলে এক ইনিংস খেলে দলের ১৫১ রানের মাথাতে বিদায় নেন এ ব্যাটার।

শেষ দিকে দলের হাল ধরেছেন আগের ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকানো ব্র্যাড ইভান্স (৪৩ বলে ৫০ রান)।  তার ব্যাটে শেষ পর্যন্ত  করে  ৪৮.১ ওভার শেষে ১৯৯ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত এ রান অনায়াসেই তাড়া করে সিরিজের শেষটা জয়ে রাঙায় বাংলাদেশ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers