বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক ১৫ জুলাই , ২০২৬, ২০:৪২:৩৮

179
  • ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও হার বাংলাদেশের

জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজে ভাল কিছুর আশা করেছিল টিম টাইগার্স। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বুধবার ২০ ওভারের সিরিজের প্রথম ম্যাচেই সফরকারীদের ডেবাল সেই ব্যাটিংই। ইয়াসির রাব্বি ছাড়া আর কোন ব্যাটারই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। যে কারণে ৩২ রানে হেরে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হয়েছে তাওহিদ হৃদয়ের দলের।

বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ব্রায়ান বেনেট। জবাবে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরফলে ৩ ম্যাচের সিরিজে টাইগাররো পেছনে পড়ল ০-১ ব্যবধানে।

বুধবার রান তাড়ায় শুরুটা আশা জাগানিয়া হয়নি বাংলাদেশের।  প্রথম ৩ ওভারে ২২ রান এসেছিল। চতুর্থ ওভারে তারা হারিয়ে ফেলে উইকেটও। এনগারাভার লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সাইফ। ১৫ বল খেলে ১২ রান করে তিনি আউট হন। এই ওভারেই আউট হন আরেক ওপেনার তানজিদ হাসানও। তিনিও বাউন্সারটা তুলে মারতে গেলে টাইমিংটা ঠিকঠাক করতে পারেননি, উইকেটকিপারের হাতে ক্যাচ যায়। ৮ বলে করেন ১৬ রান।

মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। ব্যাট হাতে টাইগারদের হয়ে একাই লড়াই করেন ইয়াসির আলি রাব্বি। অনেক দিন পর একাদশে ফেরা এই ব্যাটার ৩৮ বলে করেন ৫৪ রান। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন শেখ মেহেদি। তবে ১৮ বলে ১৯ রানের বেশি করতে পারেননি তিনি।

শেষদিকে সাইফউদ্দিন-নাসুমরাও ব্যর্থ হন। তাতে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। এর আগে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে সাজঘরে ফিরিয়ে ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। ৯ বলে ১৪ রান করেন মারুমানি।

তিনে নেমে রানে-বলে ২০ রান করেছেন ডিয়ন মেয়ার্স। তবে এক পাশে রানের চাকা সচল রাখেন বেনেট। ৩০ বলে ৪৪ রান করেছেন তিনি। এরপর সিকান্দার রাজা, রায়ান বার্লরাও ছোট ছোট ইনিংসে দলের রানে অবদান রেখেছেন। শেষদিকে ১০ বলে ১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ব্রাড ইভান্স।

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৭০/৬ (বেনেট ৪৪, মারুমানি ১৪, মেয়ার্স ২০, রাজা ২০, বার্ল ৩০*, শুম্বা ১১, মুসেকিয়া ০, ইভান্স ১৯* ; তাসকিন ৪-০-২২-০, নাসুম ৩-০-৩২-০, মেহেদি ৪-০-৪১-০, নাহিদ ৪-০-২৬-৪, সাইফ উদ্দিন ৪-০-৩৫-২, সাইফ হাসান ১-০-১০-০)

বাংলাদেশ: ১৯ ওভারে ১৩৮ (সাইফ হাসান ১২, তানজিদ ১৬, পারভেজ ৫, হৃদয় ১৪, ইয়াসির ৫৪, সোহান ৩, মেহেদি ১৯, সাইফ উদ্দিন ১, নাসুম ২, তাসকিন ৪*, নাহিদ ০; রাজা ৪-০-৩৩-০, এনগারাভা ৪-০-২৬-৪, মুজারাবানি ৪-০-১৭-৪, বার্ল ২-০-২০-০, ইভান্স ৩-০-২২-০, মেয়ার্স ১-০-১৪-০, শুম্বা ১-০-৪-১)

ম্যাচ সেরা: রিচার্ড এনগারাভা

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers