বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

বদলে গেল ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট

ক্রীড়া ডেস্ক ১৫ জুলাই , ২০২৬, ২১:০৫:৪২

169
  • বদলে গেল ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট

পুরুষদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় ধরনের পরিবর্তনের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার এডিনবরায় আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

ওয়ানডে বিশ্বকাপ নতুন রূপে ১৪ দল নিয়ে হবে। থাকবে ‘সুপার সিরিজ’ ও ‘সুপার সেভেন’। পুরো ফরম্যাট ওলটপালট করে দেওয়া হয়েছে। আগে যেখানে ৭টি করে দল নিয়ে দুটি গ্রুপে খেলা হতো, এখন সেখানে যুক্ত হচ্ছে তিনটি ধাপ।

অনুমোদিত নতুন ফরম্যাট অনুযায়ী, প্রথম রাউন্ড সুপার সিরিজ (রাউন্ড রবিন) ১২, ১৩ ও ১৪ নম্বর দল খেলবে। শীর্ষ দল দ্বিতীয় রাউন্ডে যাবে। আগের ফরম্যাটে প্রথম রাউন্ডে সরাসরি গ্রুপ পর্ব হতো। ২টি গ্রুপ, ৭টি করে দল খেলতো।  দ্বিতীয় রাউন্ডে হবে গ্রুপ পর্ব। দুটি গ্রুপ, ছয়টি করে দল, মোট ৩০ ম্যাচ)। প্রত্যেক গ্রুপের শীর্ষ তিনটি এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সর্বোচ্চ পয়েন্টধারী দল সুপার সেভেনে যাবে। পুরোনো ফরম্যাটে দ্বিতীয় রাউন্ডে সরাসরি সুপার সিক্স হতো, সেখানে দুটি গ্রুপ, তিনটি করে দল যেত।

নতুন নিয়মে তৃতীয় রাউন্ড সুপার-সেভেন (রাউন্ড রবিন), ৭টি দল একে অপরের মুখোমুখি হবে ২১ ম্যাচ। আগে সুপার সিক্সে হতো ৯টি ম্যাচ। সুপার সেভেনের শীর্ষ ৪টি দল সরাসরি সেমিফাইনালে খেলবে। ১ নম্বর দল খেলবে ৪ নম্বরের বিপক্ষে এবং ২ খেলবে ৩-এর বিপক্ষে। আগে সুপার সিক্সের শীর্ষ দুটি করে দল সেমিফাইনাল নিশ্চিত করতো।

আইসিসির মতে, এই নতুন নিয়মে প্রতিটি ম্যাচের গুরুত্ব থাকবে আকাশচুম্বী। বিশেষ করে ‘সুপার সেভেন’ পর্বের রাউন্ড-রবিন ফরম্যাট দলগুলোর আসল শক্তির পরীক্ষা নেবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের লড়াইয়ে যুক্ত হলো ‘সুপার ১০’ ও ‘এলিমিনেটর’। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলোর দুর্দান্ত পারফরম্যান্সে উদ্বুদ্ধ হয়ে আইসিসি ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণেও বড় পরিবর্তন এনেছে। ২০ দলের এই টুর্নামেন্টে এখন দ্বিতীয় পর্বে আগের চেয়ে বেশি দল খেলার সুযোগ পাবে।

আগে গ্রুপ পর্বে ৫টি দল নিয়ে ৪টি গ্রুপ হতো, সব মিলিয়ে ৪০ ম্যাচ। নতুন নিয়মে ৪টি দল নিয়ে ৫টি গ্রুপ হবে, খেলবে ৩০ ম্যাচ। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল পরবর্তী রাউন্ডে যাবে। দ্বিতীয় পর্বে আগে হতো ‘সুপার এইট’ । এখন হবে ‘সুপার টেন’। ৫টি করে দল নিয়ে দুটি গ্রুপে ২০ ম্যাচ খেলা হবে।

সেমিফাইনালের সমীকরণ, সুপার টেনের দুই গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে চলে যাবে। কিন্তু চমক থাকছে দ্বিতীয় ও তৃতীয় স্থানধারী দলগুলোর জন্য। গ্রুপের ২য় স্থানে থাকা দল অপর গ্রুপের ৩য় স্থানে থাকা দলের বিরুদ্ধে ‘এলিমিনেটর’ ম্যাচ খেলবে। এই দুই এলিমিনেটরের জয়ী দল বাকি দুটি সেমিফাইনালের টিকিট পাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশ্বকাপে দুটি অতিরিক্ত নকআউট ম্যাচ যুক্ত করা হয়েছে। ২০২৮ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে এই কাঠামোয় টুর্নামেন্ট হবে।

২০ দলের এই টুর্নামেন্টটি আগের মতো ৫৫ ম্যাচই হবে। তবে নতুন ফরম্যাটে প্রথম রাউন্ডের গ্রুপ পর্বের ম্যাচের সংখ্যা ৪০ থেকে ৩০-এ কমানো হয়েছে, দ্বিতীয় রাউন্ডের ম্যাচের সংখ্যা ১২ থেকে বাড়িয়ে করা হয়েছে ২০ এবং সেমি-ফাইনালের আগে দুটি ‘এলিমিনেটর’ ম্যাচ যোগ করা হয়েছে, যা কার্যত কোয়ার্টার-ফাইনাল।

প্রথম রাউন্ডের গ্রুপ পর্বকে পাঁচটি করে দলের চারটি গ্রুপ থেকে পরিবর্তন করে চারটি করে দলের পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি প্রথম রাউন্ডের গ্রুপ থেকে শীর্ষ দুটি দল পরবর্তী পর্বে যাবে। পাঁচটি করে দলের শীর্ষ দুটি গ্রুপ নিয়ে একটি ‘সুপার টেন’ (আগে ছিল সুপার এইট) দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্ব তৈরি হবে।

দুই গ্রুপের শীর্ষ দল সরাসরি সেমি-ফাইনালে যাবে, কিন্তু প্রতিটি গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলকে একটি ক্রস-পুল ‘এলিমিনেটর’ ম্যাচ খেলতে হবে এবং সেখানে প্রতি ম্যাচের বিজয়ী দল শেষ চারে জায়গা করে নেবে।

আইসিসি বিবৃতিতে জানায়, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ আসরে “উদীয়মান দলগুলোর পারফরম্যান্স’-এর কারণে দ্বিতীয় রাউন্ডের জন্য বাছাইপর্বের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers