শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

চোখ ধাঁধানো বোলিংয়ের রহস্য জানালেন হাসান

ক্রীড়া ডেস্ক ১৩ আগস্ট , ২০২৬, ১৪:২৬:৩১

167
  • সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা হবে, তা হয়ত নিজেও ভাবেননি হাসান মাহমুদ। তবে নাহিদ রানার চোটে তার ভাগ্য খুলে যায়। আর সুযোগটা দারুণভাবেই বৃহস্পতিবার কাজে লাগালেন এ পেসার। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই বল হাতে আগুন ছোটালেন। ৬ উইকেট নিয়ে করেন ক্যারিয়ার সেরা বোলিং। অবিশ্বাস্য পারফরম্যান্সের পর খোলাসা করলেন এমন পারফরম্যান্সের রহস্যও। 

প্রথম বাংলাদেশি ফাস্ট বোলার হিসেবে হাসান মাহমুদ অস্ট্রেলিয়া টেস্ট দলের অন্তত ৫ উইকেট শিকার করেছেন এক ইনিংসে। আর অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো অলআউট করেছেন। 

ইনিংস বিরতিতে হাসান খোলাসা করেন সাফল্যের রহস্য। কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। শান্ত যেভাবে বল করতে বলেছেন, লক্ষ্মীপুরের পেসার সেভাবেই করার চেষ্টা করেছেন। আর বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরীর সঙ্গ ও সমর্থন তো ছিলই।

অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে হাসান বলে গিয়েছিলেন, অস্ট্রেলিয়ায় অন্তত দুবার ৫ উইকেট পেতে চান। নিজে নাকি একা একা কল্পনাও করতেন। ডারউইনের মারারা স্টেডিয়ামে হাসান সেই কল্পনাকেই অনূদিত করলেন বাস্তবে। অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম ইনিংসেই পেলেন ৬ উইকেট। ৫৫ রানে ৬ উইকেট—তাঁর ক্যারিয়ার–সেরা বোলিংও।

বাংলাদেশের পেসারদের মধ্যে প্রতিপক্ষের মাটিতে টেস্টে সর্বোচ্চ তিনবার ৫ উইকেট নেওয়ার কীর্তি এখন হাসানের। এর আগে ২০২৪ সালে চেন্নাই টেস্টে ভারত ও একই বছর রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের মাটিতে ৫ উইকেট পেয়েছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটেও ৫ উইকেট আছে তাঁর।

তবে অস্ট্রেলিয়ায় ৫ উইকেট নেওয়া নিশ্চিতভাবেই হাসানের কাছে আলাদা হয়ে থাকবে। এই কৃতিত্বটা অবশ্য একা নেননি তিনি, সতীর্থরাও ক্রমাগত চাপ ধরে রাখায় সফল হওয়া গেছে বলে বিশ্বাস তার।

ইনিংস বিরতিতে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ও এই টেস্টের ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্টকে হাসান বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলার জন্য মুখিয়ে ছিলাম, কারণ তারা বিশ্বের অন্যতম সেরা দল। আমি শুধু লাইন–লেংথ অনুযায়ী বল করেছি, প্রক্রিয়াটা মেনে চলা ও অধিনায়ক যা বলছে তা অনুসরণ করার চেষ্টা করেছি।’

২৬ বছর বয়সী ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের সাথে আলাপচারিতায় বলেন, ‘অস্ট্রেলিয়ার খেলার ব্যাপারে আমি খুব রোমাঞ্চিত ছিলাম। এই কন্ডিশনে খেলার বড় সুযোগ। আমি শুধু আমার লাইন-লেন্থ ঠিক রেখে, প্রসেস মেনে বল করার চেষ্টা করেছি। অধিনায়কের নির্দেশনা মেনে চলেছি। এটাই কাজে এসেছে। বাকি দুই পেসারও নিজেদের সেরাটা দিয়েছে।’

কদিন আগেই ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট মাতিয়েছিলেন হাসান মাহমুদ। সেখান থেকে যেন তার স্বপ্নযাত্রা শুরু। কেন্টের হয়ে আবারও খেলার ইচ্ছা প্রকাশ করে বলেন, ‘ইংল্যান্ডে খেলা ছিল দারুণ এক অভিজ্ঞতা। আশা করি কেন্টের হয়ে আরও খেলতে পারব।’

তিন সংস্করণ মিলিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো বোলার এই প্রথম ন্যূনতম ৫ উইকেট নিলেন। টেস্টে মাশরাফির ৩, ওয়ানডেতে রুবেল আর টি–টোয়েন্টিতে তাসকিনের ৪ উইকেট ছিল এত দিন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশি বোলারদের এক ইনিংসে সর্বোচ্চ। তাঁদের ছাড়িয়ে গেলেন হাসান।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers