বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান ‎‎

ক্রীড়া ডেস্ক ২ অক্টোবর , ২০২৬, ১৩:৫৫:২৭

269
  • ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান ‎‎

‎‎এক বছরের অপেক্ষা শেষে প্রকাশ হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণ সূচি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে বসবে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এবারের বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। গ্রুপ পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে ১২ দল, আর বাকি একটি দল নির্ধারণ হবে সুপার সিরিজের মাধ্যমে।

‎‎বিশ্বকাপের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ২ অক্টোবর। নামিবিয়ার উইন্ডহোকে কোয়ালিফায়ারের তিন দলের মধ্যে সুপার সিরিজের ম্যাচ হবে ২, ৪ ও ৬ অক্টোবর। এখান থেকে একটি দল মূল গ্রুপ পর্বে জায়গা করে নেবে।

‎‎মূল গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া। কেপটাউনে হবে ম্যাচটি। পরদিন পাকিস্তান খেলবে আফগানিস্তানের বিপক্ষে, আর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নামিবিয়ার উইন্ডহোকে।

‎‎বাংলাদেশ পড়েছে গ্রুপ বি-তে। এই গ্রুপে তাদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও একটি কোয়ালিফায়ার দল। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১২ অক্টোবর নিউজিল্যান্ড, ১৬ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা। ২৩ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার বি।

অন্যদিকে গ্রুপ এ-তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার এ। সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে ভারত-পাকিস্তানের। ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

‎গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিন দল এবং দুই গ্রুপের চতুর্থ দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দল যাবে সুপার সেভেন পর্বে। এরপর সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনালের লড়াই। প্রথম সেমিফাইনাল ১৭ নভেম্বর কেপটাউনে, দ্বিতীয় সেমিফাইনাল ১৮ নভেম্বর প্রিটোরিয়ায় এবং ফাইনাল ২১ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে।

‎নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers