বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

রহস্যের আবহে ওয়ানডে দলে আলিস, ফিরলেন লিটন-মোস্তাফিজ-হাসান

ক্রীড়া ডেস্ক ১০ অক্টোবর , ২০২৬, ১৭:১৮:৫৪

392
  • ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্ট দিয়েই পূর্ণাঙ্গ মেয়াদে ওয়ানডে দলের নেতৃত্বের অধ্যায় শুরু করবেন লিটন কুমার দাস। এদিকে টি-টোয়েন্টিতে রহস্যময় বোলিংয়ে পরিচিত স্পিনার আলিস আল ইসলাম এবার প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। অন্যদিকে  বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও ডানহাতি পেসার হাসান মাহমুদ। নতুন মুখের চমক আর অভিজ্ঞদের প্রত্যাবর্তন—দুইয়ের সমন্বয়ে দল সাজানোর ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের নির্বাচক প্যানেল।

বাংলাদেশের ঘোষিত দলে সবচেয়ে আলোচিত নাম আলিস আল ইসলাম। ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের পাশাপাশি রহস্যময় স্পিনে পরিচিত এই বোলার এবার প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটে বৈচিত্র্য বাড়ানোর ভাবনা থেকেই তাঁর অন্তর্ভুক্তি বাড়তি আগ্রহ তৈরি করেছে।

আলিসের সামনে এখন নিজেকে প্রমাণের সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া এই স্পিনার জাতীয় দলের হয়ে নিজের সামর্থ্য দেখাতে পারলে ভবিষ্যতে দলের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারেন। তবে ওয়ানডের দীর্ঘ পরিসরে তাঁর কার্যকারিতা কেমন হয়, সেটিই হবে দেখার বিষয়।

দলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক অভিজ্ঞ ক্রিকেটারদের অন্তর্ভুক্তি। লিটন কুমার দাসের নেতৃত্বে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও আক্রমণাত্মক মানসিকতার সমন্বয় দেখতে চাইবে বাংলাদেশ। তাঁর সঙ্গে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিদ হাসান ও তাওহীদ হৃদয়ের মতো ব্যাটাররা।

বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের উপস্থিতি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কাটার ও বৈচিত্র্যময় স্লোয়ারে মুস্তাফিজ যেমন প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখতে পারেন, তেমনি পেস ও নিয়ন্ত্রিত লাইন-লেংথে কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য রয়েছে হাসানের। তাঁদের সঙ্গে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম থাকায় পেস আক্রমণেও বিকল্প থাকছে।

স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও আলিস আল ইসলামের সমন্বয় বাংলাদেশের বোলিংয়ে বৈচিত্র্য বাড়াতে পারে। কন্ডিশন বুঝে সঠিক সমন্বয় বেছে নেওয়াই হবে টিম ম্যানেজমেন্টের অন্যতম চ্যালেঞ্জ।

সংযুক্ত আরব আমিরাতে তিন দলের এই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ। ১৭ অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ অক্টোবর শারজাহতে আফগানিস্তানের মুখোমুখি হবে লিটনের দল। ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

আফগানিস্তানের স্পিননির্ভর আক্রমণ এবং জিম্বাবুয়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট—দুই চ্যালেঞ্জ সামলাতে ব্যাটিংয়ের ধারাবাহিকতা ও বোলিংয়ের কার্যকারিতা ধরে রাখতে হবে বাংলাদেশকে। বিশেষ করে নতুন বলে উইকেট নেওয়া, মাঝের ওভারে রান নিয়ন্ত্রণ এবং শেষ দিকে দ্রুত রান তোলার ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে।

আলিসের প্রথম ওয়ানডে দলে অন্তর্ভুক্তি যেমন নতুন সম্ভাবনার দরজা খুলেছে, তেমনি লিটন-মুস্তাফিজ-হাসানদের প্রত্যাবর্তন দলকে অভিজ্ঞতার জোগান দিচ্ছে। এখন মাঠের পারফরম্যান্সেই প্রমাণ হবে, নতুন মুখের চমক ও অভিজ্ঞদের সমন্বয় বাংলাদেশকে কতটা এগিয়ে নিতে পারে।

বাংলাদেশের ১৬ সদস্যের দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ,মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers