শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন মেন্ডি

ক্রীড়া ডেস্ক ১৬ জুলাই , ২০২৩, ০৭:২১:৩১

708
  • ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন মেন্ডি

সাবেক ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন ছয় নারী। দুই বছর ধরে চলতে থাকা এসব মামলা থেকে এবার মুক্তি পেয়েছেন ফরাসি ফুটবলার।

মামলায় অভিযোগ ছিল, ২০২০ সালের অক্টোবরে নিজের বাসায় ২৪ বর্ষী এক নারীকে ধর্ষণ করেছিলেন মেন্ডি। আর ২৯ বর্ষী আরেক নারী অভিযোগ করেছিলেন, দুই বছর আগে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল।

সবশেষ এই দুই মামলা থেকে এবার মুক্তি পেয়েছেন ফরাসি ফুটবলার। নির্দোষ রায় শোনার পর নিজেকে ধরে রাখতে পারেননি মেন্ডি। কান্নায় ভেঙে পড়েন আদালত চত্বরেই।

এর আগে আরও চারটি ধর্ষণের অভিযোগ উঠেছিল এই ফুটবলারের বিরুদ্ধে। ২০২১ সালের আগস্টে এসব মামলায় জড়ালে তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়। এবার সবগুলো থেকেই মুক্তি মিলেছে ২৮ বর্ষী লেফটব্যাকের।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানসিটিতে যখন সাফল্যের মুখ দেখা শুরু করেছিলেন তখনই এমন অভিযোগ উঠে ফরাসি ডিফেন্ডারের বিরুদ্ধে। সে সময় থমকে যায় তার খেলোয়াড়ি জীবন। একের পর এক আসতে থাকে ধর্ষণের চেষ্টার অভিযোগও। এক পর্যায়ে তার সঙ্গে চুক্তি বাতিল করে পেপ গার্দিওলার দল।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers