শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

খেলা
  >
ফুটবল

অবিশ্বাস্য জয়ের পর আরও আত্মবিশ্বাসী ইয়ামাল

ক্রীড়া ডেস্ক ১৭ মার্চ , ২০২৫, ১৪:৩৮:৩৭

188
  • ছবি: ইন্টারনেট

অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ। স্বাভাবিকভাবেই কিছুটা চাপে ছিল বার্সেলোনা। এরমধ্যেই আবার দলটি গোল হজম করে বসে ২টি। ম্যাচের বয়স আবার হয়ে গেছে ৭৫তম মিনিট। যে কারণে সমর্থকদের মনে হারই উঁকি দিয়েছিল। তবে দলটি যে বার্সা। তারা তো হারার আগে হারে না। শেষ পর্যন্ত দেখেই ছাড়ে। অ্যাথলেটিকোর জালে একে একে দেয় চার গোল। দারুণ জয়ে টেবিলের শীর্ষে উঠার পর তরুণ ফরোয়ার্ড লামিন ইমায়াল বললেন, এই জয়ে বার্তা দিতে পেরেছেন তারা। শুধু তাই নয় আরও আত্মবিশ্বাসীও। 

স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এতে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ঠেলে এক ম্যাচ কম খেলে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে তারা। ২৭ ম্যাচে এখন বার্সার পয়েন্ট ৬০, ২৮ ম্যাচে রিয়ালেরও ৬০। তবে গোল গড়ে এগিয়ে বার্সা।

ম্যাচের ৪৫ মিনিটে হুলিয়ান আলভারেজ ও ৭০ মিনিটে আলেক্সান্দার সরলোথ গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো। ৭২ মিনিটে ব্যবধান কমান রবার্ট লেভানডেভস্কি। ৭৮ মিনিটে ফেরান তরেস গোল করে আনেন সমতা। যোগ করা সময়ে ম্যাজিক দেখায় বার্সা। অন্তিম সময়ে তারা পায় দুই গোল। ইমায়াল ও তরেসের ঝলকে দারুণ জয় পায় কাতালান ক্লাব।

অবিশ্বাস্য জয়ের পর প্রতিক্রিয়ায় ইমায়াল জানান, ‘আমি মনে করি রাগ, অক্ষমতার অনুভূতি, খেলায় স্বাচ্ছন্দ্য বোধ না করার পরে, আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং আমাদের যা কিছু আছে তার সেরাটা দিয়েছি।’

ইয়ামাল আরও বলেন, ‘এটি একটি খুব গুরুত্বপূর্ণ খেলা ছিল, অ্যাটলেটিকোকে হারানো একটি উল্লেখযোগ্য জয় ছিল। আমরা এক ম্যাচ কম খেলে নিজেদেরকে আবার শীর্ষে তুলেছি এবং আমরা খুব খুশি।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers